বিনোদন

অন্তর্জালে 'রক্তমাখা সিঁড়ি' 

বিনোদন ডেস্ক: বঙ্গবন্ধুকে নিয়ে মিউজিক্যাল ডকু ফিল্ম ‘রক্তমাখা সিঁড়ি’ ফাদার'স ব্লাড ১৭ আগস্ট (মঙ্গলবার) গীতিকার সুজন হাজংয়ের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে। অভিনয় করেন অভিনেত্রী তারিন জাহান, শিশুশিল্পী আয়মান জামান প্রাকৃত, অঙ্কিত বিপুল এবং ভাস্কর রাশা।

গীতিকার সুজন হাজংয়ের প্রযোজনায় মিউজিক্যাল ডকু ফিল্মটির চিত্রনাট্য ও পরিচালনা করেছেন সোহেল রানা বয়াতি। চিত্রগ্রহণ করেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রগ্রাহক কমল চন্দ্র দাস, সম্পাদনা করেন ফকরুল ইসলাম |

জাতীয় শোক দিবস উপলক্ষে সুজন হাজংয়ের লেখা ‘রক্তমাখা সিঁড়ি’ গানটির অবলম্বনে নির্মিত হয় মিউজিক্যাল ডকু ফিল্ম। গানটিতে কণ্ঠ দিয়েছেন সংগীতশিল্পী নিশিতা বড়ুয়া এবং সুর ও সংগীতায়োজন করেছেন সুমন কল্যাণ।

ডকু ফিল্মটি নিয়ে বয়াতি বলেন, ‘জাতির পিতা ও তাঁর পরিবার হত্যাকাণ্ড ইতিহাসের একটি কালো অধ্যায়। সেই অধ্যায়টির মনস্তাত্ত্বিক বিভিন্ন বিষয় বিশ্লেষণ করে বঙ্গবন্ধুর মৃত্যুঞ্জয়ী সত্তাকে তুলে ধরার চেষ্টা করেছি 'রক্তমাখা সিঁড়ি' ফাদারস ব্লাড এর মাধ্যমে।’

অভিনেত্রী তারিন বলেন, ‘অভিনয়ের সময় বঙ্গবন্ধুর প্রতিচ্ছবি বারবার চোখে ভেসে ওঠেছিল। বারবার অশ্রুসিক্ত হয়েছি। শেখ রাসেলের কথা বারবার মনে পড়েছিল। বঙ্গবন্ধুর প্রতি আমাদের শাশ্বত আবেগ, অনুভূতি, শ্রদ্ধা ও ভালোবাসা মিশ্রিত অভিব্যক্তি প্রকাশ করেছি এই মিউজিক্যাল ডকু ফিল্মের মাধ্যমে।’

সুজন হাজং বলেন, ‘ডকু ফিল্মটি উৎসর্গ করেছি বাঙালি জাতি রাষ্ট্রের পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যার নেতৃত্বে আমরা বাংলাদেশ নামক স্বাধীন রাষ্ট্র ও বাঙালি জাতিসত্তার পরিচয় পেয়েছি।’

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

চীনকে ৫ গোলে বিধ্বস্ত করে ঐতিহাসিক জয় পেয়েছে ফিলিস্তিন

চীনের বিপক্ষে দুর্দান্ত ও দাপুটে এক জয় দিয়ে নিজেদের এশিয়া সফর ও প্রস্তুতি ক্য...

প্রকাশ্যে বৃদ্ধের বুকে লোহার শিক ঢুকিয়ে হত্যা

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় মধু মিয়া (৬২) নামে এক ভ্রাম্যমাণ ফল...

ঐতিহাসিক মোগলহাট স্থলবন্দর চালুর আশ্বাস দুই মন্ত্রীর

ভারতের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের মাধ্...

রাশিয়ার জেট ড্রোন ভাবাচ্ছে পশ্চিমা বিশ্বকে

ইউক্রেন যুদ্ধে রাশিয়ার নিত্যনতুন প্রযুক্তির ব্যবহার এবং যুদ্ধের গতিপ্রকৃতি পা...

লটারির মাধ্যমে সাব-রেজিস্ট্রার বদলি মঙ্গলবার

বদলি প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিতে আগামী মঙ্গলবার (...

খেপলেন শোয়েব আক্তার !

খেলোয়াড়ি জীবনে নিজের গতির ঝড় দিয়ে বিশ্বজুড়ে ব্যাটারদের মনে ত্রাস সৃষ্টি করতেন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা