বিনোদন

রিতেশের সাথে‘বাহুবলী’র তামান্না

বিনোদন ডেস্ক: অভিনেতা-অভিনেত্রীদের মাঝে অনেকেই এই নতুন প্ল্যাটফর্মের নাম লিখিয়েছেন প্রথমবারের মতো। করোনা মহামারীতে প্রেক্ষাগৃহ বন্ধ তাই সবার মাঝে ওটিটি প্লাটফর্ম যেন শেষ ভরসা হয়ে দাঁড়িয়েছে।

এবার ডিজিটাল জগতে আত্মপ্রকাশের করলেন রিতেশ দেশমুখ। দক্ষিণের সুপারস্টার তামান্না ভাটিয়ার সঙ্গে একটি কমেডি রোমান্টিক সিনেমায় দেখা যাবে তাকে।

সিনেমার নাম ‘প্ল্যান এ প্ল্যান বি’। সেখানে রিতেশ-তামান্না জুটি বেধে হাজির হবেন।

আরও দেখা যাবে পুনম ধিলন এবং কুশা কপিলাকে। এই সিনেমাটি ১৯০টিরও বেশি দেশে নেটফ্লিক্সে মুক্তি পাবে বলে জানা গেছে।

‘প্ল্যান এ প্ল্যান বি’ সম্পর্কে কথা বলতে গিয়ে এর পরিচালক শশাঙ্ক ঘোষ বলেন, ‘নেটফ্লিক্সের সঙ্গে কাজ শুরুে করতে পেরে আমি খুবই উচ্ছ্বসিত। নেটফ্লিক্সে বিশ্বব্যাপী দর্শকদের জন্য এটি তৈরি করতে পেরে আমি দারুণভাবে উপভোগ করেছি এবং আমি মনে করি ছবিটি অবশ্যই সকলের ভালো লাগবে।’

ছবিটি নিয়ে নিজের ভাবনা শেয়ার করে রিতেশ দেশমুখ বলেন, ‘আমি ‘প্ল্যান এ প্ল্যান বি’ -এর অংশ হতে পেরে আনন্দিত। এই ছবির মাধ্যমে আমার ডিজিটাল অভিষেক হচ্ছে। শশাঙ্ক স্যারের সঙ্গে কাজ করা একটি পরম আনন্দ। সিনেমাটির অসাধারণ সব গল্পের লাইন এবং এই অপ্রত্যাশিত প্রেমের গল্পের যাত্রা দর্শককে অবশ্যই রোমাঞ্চিত করবে।’

অপরদিকে সিনেমাটি নিয়ে ‘বাহুবলী’ সিনেমার অভিনেত্রী তামান্না ভাটিয়া গণমাধ্যমে আলাপকালে বলেন, ‘সিনেমাটির গল্প থেকে শুরু করে চরিত্র সকল কিছুই আমার কাছে দুর্দান্ত মনে হয়েছে। পরিচালক এবং সকলকে আবারো ধন্যবাদ জানাই। আশা করছি দর্শকদের জন্য দারুণ কিছু উপহার দিতে যাচ্ছি।’

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা