বিনোদন

সবাইকে ছড়িয়েছে নিশো-মেহজাবীন

বিনোদন ডেস্ক: বাংলা নাটকের ইতিহাসে দ্রুততম দুই কোটি ভিউয়ের তালিকায় এক নম্বরে জায়গা করে নিয়েছে আফরান নিশো-মেহজাবীন চৌধুরী অভিনীত একক নাটক ‌‘শিল্পী’।

১৬ আগস্ট নাটকটি দুই কোটি ভিউয়ের ঘর অতিক্রম করে। আর এটি অর্জন করতে নাটকটির সময় লেগেছে মাত্র ২১০ দিন। মহিদুল মহিম পরিচালিত ‘শিল্পী’ নাটকটির পরেই অবস্থান করছে মিজানুর রহমান আরিয়ানের ‘বড় ছেলে’। এটি দুই কোটি ভিউয়ের ঘর অতিক্রম করতে সময় নিয়েছে ৫৭৭ দিন।

গত ১৮ জানুয়ারি ‌‘শিল্পী’ প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভির ইউটিউব চ্যানেলে উন্মুক্ত করা হয়। শুধু ভিউয়ের রেকর্ডই নয়, নাটকটিতে ব্যবহৃত ‘বুক চিন চিন’ ও ‘বিধি তুমি বলে দাও’ শিরোনামের দুটো পুরনো সিনেমার গানের রিমেক ভার্সনও বেশ ভাইরাল।

দ্রুততম সময়ে দুই কোটি ভিউ হওয়া প্রসঙ্গে নির্মাতা মহিদুল মহিম বলেন, ‘‌‘পুরো বাঙালির বুক চিন চিন ধরিয়ে আমাদের ‘শিল্পী’ দেখিয়ে দিলো তার প্রভাব। এটাকে আমি অবিশ্বাস্য অর্জন বলবো। কৃতজ্ঞতা প্রকাশ করছি, এই নাটকের প্রধান দুই শিল্পী নিশো ভাই ও মেহজাবীন আপুকে। তাদের অভিনয় গুণেই এটা সম্ভব হয়েছে। কৃতজ্ঞতা জানাই, আমার প্রযোজক পাপ্পু ভাইকে, তার সাহস ছাড়া এই কাজ সম্ভব হতো না। সবচেয়ে বড় ধন্যবাদ দর্শকদের। তারাই আমাদের মূল কারিগর।’’

দুজন স্ট্রিট সিঙ্গারের জীবন, প্রেম ও প্রতিযোগিতা নিয়ে তৈরি হয়েছে ‘শিল্পী’।

অনুসন্ধানে জানা গেছে, ইউটিউবের ভিউ বিচারে দ্রুততম সময়ে ২০ মিলিয়ন বা দুই কোটির ঘর অতিক্রম করা বাংলা নাটকের মধ্যে এখন এক নম্বরে আছে ‘শিল্পী’। দ্বিতীয় স্থানে রয়েছে ‘বড় ছেলে’ (৫৭৭ দিন)। এরপরই আছে ‘এক্স বয়ফ্রেন্ড’ (৭৩০ দিন), ‘টম এন্ড জেরি’ (৭৬৭ দিন), ‘যমজ ১০’ (৮০৫ দিন), ‘বুকের বাঁ পাশে’ (৯১৪ দিন) প্রভৃতি।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিএনপি সব নাগরিকের অধিকার সংরক্ষণে দৃঢ় প্রতিজ্ঞ: খন্দকার নাসির

ফরিদপুরের বোয়ালমারীতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ৩২ প্...

হামের উপসর্গে আরও ৮ মৃত্যু

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দেশে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন কর...

চালু হবে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল: প্রধানমন্ত্রী

শিশুস্বাস্থ্যের উন্নয়নে দেশের পাঁচ বিভাগ ও জেলায় ২০০ শয্যাবিশিষ্ট বিশেষায়িত শ...

নবীপ্রেমের স্লোগানে মুখরিত মুন্সীগঞ্জ, শত পতাকায় স্বাগত র‍্যালি জুলুস 

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দাওয়াতে ইসলামী বাংলাদেশ, মুন্সীগঞ্জ জেলার উদ্...

গুইমারায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

খাগড়াছড়ির গুইমারায় মাইক্রোবাস ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মোটরসা...

ইসলামী ব্যাংকের উপশাখাসমূহের অর্ধ-বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর চট্টগ্রামের তিনটি জোন ও একটি কর্পোরেট শাখা,...

নীরবে কোলেস্টেরল বাড়াচ্ছে যে অভ্যাসগুলো

উচ্চ কোলেস্টেরলকে বলা হয় নীরব স্বাস্থ্যঝুঁকি। কারণ রক্তে কোলেস্টেরলের মাত্রা...

মুন্সীগঞ্জে জাতীয় মৎস্য পক্ষের র‍্যালি ও আলোচনা

জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে মুন্সীগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অ...

যৌতুকের টাকা কম হওয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যা, স্বামী গ্রেপ্তার

নোয়াখালীর বেগমগঞ্জে যৌতুকের দাবিতে স্ত্রী সুমি আক্তারকে (২১) হত্যার অভিযোগে দ...

অজু করতে গিয়ে পুকুরে ডুবে বৃদ্ধের মৃত্যু

নোয়াখালীর সুবর্ণচরে অজু করতে গিয়ে পুকুরের পানিতে ডুবে আলী আকবর (৮০) নামে এক ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা