বিনোদন

পর্দায় ফিরছেন শিল্পা

বিনোদন ডেস্ক: পর্ন-কাণ্ডে স্বামী রাজ কুন্দ্রার গ্রেফতারের পর শিল্পা শেঠির দিকে কড়া নজর ছিল মুম্বাই পুলিশের অপরাধ দমন শাখার। শুধু তা-ই নয়, তাকে একাধিক বার জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। শিল্পা এবং তার মা সুনন্দা শেঠির নামে আর্থিক প্রতারণার মামলাও দায়ের হয়েছে।

গত কয়েক মাস ধরে তাদের পরিবারের উপর দিয়ে ঝড় বয়ে চলেছে। স্বামীর গ্রেফতারের পরেই শিল্পা তার দুই সন্তান, বোন শমিতা শেঠি এবং মায়ের সঙ্গে জুহুর বাংলোয় চলে গিয়েছিলেন।

‘সুপার ডান্সার ৪’-এ তারকা বিচারক হিসেবে দেখা যেত তাকে। কিন্তু রাজ গ্রেফতার হওয়ার পর দিন থেকেই তিনি আর শ্যুটে যাননি। বলা হয়েছিল, তার জায়গায় অন্য কোনও বিচারককে দেখা যাবে। শিল্পার অনুপস্থিতিতে একাধিক বলি-তারকা (কারিশ্মা কাপূর, মৌসুমী চট্টোপাধ্যায়, জেনেলিয়া ডি’সুজা, রীতেশ দেশমুখ প্রমুখ) তার আসন গ্রহণ করলেও পাকাপাকি ভাবে কাউকে নেওয়া হয়নি।

রিয়্যালিটি শোয়ের পক্ষ থেকে এক সূত্র জানিয়েছিলেন, শিল্পার জায়গায় কাউকে নেওয়া হবে না। কেবল অপেক্ষা করা হবে। তাদের বিশ্বাস ছিল, পরিস্থিতি স্বাভাবিক হলে শিল্পা ফিরবেন। তা-ই ঘটতে চলেছে খুব শিগগির।

বলি-পরিচালক অনুরাগ বসু এবং কোরিয়োগ্রাফার গীতা কাপূরের সঙ্গে ফের একই আসনে বসতে চলেছেন শিল্পা। শ্যুট শুরু করেছেন মঙ্গলবার থেকেই। এমনই দাবি জানালেন সেই সূত্র। প্রসঙ্গত, এই শোয়ের গত তিনটি সিজনেই শিল্পাকে বিচারক হিসেবে দেখা গিয়েছিল।

সান নিউজ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

চীনকে ৫ গোলে বিধ্বস্ত করে ঐতিহাসিক জয় পেয়েছে ফিলিস্তিন

চীনের বিপক্ষে দুর্দান্ত ও দাপুটে এক জয় দিয়ে নিজেদের এশিয়া সফর ও প্রস্তুতি ক্য...

২০০ টাকা কেজি শিম

রাজধানীর খুচরা বাজারগুলোতে আজ শনিবার ৩ অক্টোবর মাছ, মাংস ও ডিমের দামে বড় কোনো...

দ্বিতীয়বারের মতো বাবা হলেন ক্রিকেটার সাইফউদ্দিন

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পরিচিত মুখ ও অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিনের পরি...

ঐতিহাসিক মোগলহাট স্থলবন্দর চালুর আশ্বাস দুই মন্ত্রীর

ভারতের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের মাধ্...

রাশিয়ার জেট ড্রোন ভাবাচ্ছে পশ্চিমা বিশ্বকে

ইউক্রেন যুদ্ধে রাশিয়ার নিত্যনতুন প্রযুক্তির ব্যবহার এবং যুদ্ধের গতিপ্রকৃতি পা...

লটারির মাধ্যমে সাব-রেজিস্ট্রার বদলি মঙ্গলবার

বদলি প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিতে আগামী মঙ্গলবার (...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা