বিনোদন

বুবলী কসরত দেখে মুগ্ধ নেটদুনিয়া

বিনোদন ডেস্ক: ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী শবনম বুবলি। ফিট থাকতে নিয়মিত ব্যায়াম করতে হয় শোবিজ তারকাদের। বিশেষ করে নায়ক-নায়িকাদের বেলায় ব্যায়াম করার বিষয়টি ট্রেন্ডও বটে। নতুন ট্রেন্ড হচ্ছে ব্যায়াম করার সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা।

বুধবার চিত্রনায়িকা বুবলীকেও দেখা গেলো এমন ট্রেন্ডের সঙ্গে।

যদিও বুবলীর বিষয়টি একটু ব্যতিক্রম। শারীরিক ও মানসিক সুস্থতার জন‌্য যোগব্যায়াম করতে দেখা গেছে তাকে। ফেসবুকে যোগব্যায়ামের কিছু ছবিও প্রকাশ করেছেন তিনি।

বুধবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে কয়েকটি ছবি শেয়ার করেন বুবলী। তাতে দেখা যায়— মাথার চুল বেণি করা, তাতে গোছা একটি ফুল। পরনে ইয়োগার পোশাক। এমন সাজপোশাকে নানা ভঙ্গিমায় ক‌্যামেরাবন্দি হয়েছেন তিনি।

ছবিগুলোর ক্যাপশনে ভক্তদের স্নিগ্ধ সকালের শুভেচ্ছা জানিয়েছেন এ নায়িকা। পরে যোগব্যায়ামের বিষয়টি নিয়ে বুবলী বলেন, করোনা সংকটের মধ‌্যে আমাদের সময় কাটছে। লকডাউনে বেশ কিছুদিন বাসায় থেকেছি।

এই সময়ে আমাদের শারীরিক ও মানসিক সুস্থতা প্রয়োজন। শারীরিক সুস্থতার পাশাপাশি আমার মনে হয় মানসিক প্রশান্তিটাও খুব দরকার। এজন্য ইয়োগার বিকল্প নেই।

বুবলী এই মুহূর্তে শুটিং করছেন ‘লিডার: আমিই বাংলাদেশ’ ছবির। শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন তিনি। শুটিং শুরু করেছেন তালাশ নামে আরো একটি ছবির। এছাড়াও 'চোখ', 'ক্যাসিনো ' ও ‘বিদ্রোহী’ মুক্তির অপেক্ষায় আছে।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

চীনকে ৫ গোলে বিধ্বস্ত করে ঐতিহাসিক জয় পেয়েছে ফিলিস্তিন

চীনের বিপক্ষে দুর্দান্ত ও দাপুটে এক জয় দিয়ে নিজেদের এশিয়া সফর ও প্রস্তুতি ক্য...

প্রকাশ্যে বৃদ্ধের বুকে লোহার শিক ঢুকিয়ে হত্যা

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় মধু মিয়া (৬২) নামে এক ভ্রাম্যমাণ ফল...

ঐতিহাসিক মোগলহাট স্থলবন্দর চালুর আশ্বাস দুই মন্ত্রীর

ভারতের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের মাধ্...

রাশিয়ার জেট ড্রোন ভাবাচ্ছে পশ্চিমা বিশ্বকে

ইউক্রেন যুদ্ধে রাশিয়ার নিত্যনতুন প্রযুক্তির ব্যবহার এবং যুদ্ধের গতিপ্রকৃতি পা...

লটারির মাধ্যমে সাব-রেজিস্ট্রার বদলি মঙ্গলবার

বদলি প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিতে আগামী মঙ্গলবার (...

খেপলেন শোয়েব আক্তার !

খেলোয়াড়ি জীবনে নিজের গতির ঝড় দিয়ে বিশ্বজুড়ে ব্যাটারদের মনে ত্রাস সৃষ্টি করতেন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা