বিনোদন

‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’ দিল্লিতে

বিনোদন ডেস্ক : সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শৈশব, কৈশোর ও তারুণ্য নিয়ে নির্মিত হয়েছে সিনেমা ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই'। চলচ্চিত্রটি রোববার (৮ আগস্ট) দিল্লি হাইকমিশনে প্রদর্শন করা হবে।

শনিবার (৭ আগস্ট) হাইকমিশনের প্রেস মিনিস্টার শাবান মাহমুদের বরাতে প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়া এ তথ্য নিশ্চিত করেছে।

‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’ চলচ্চিত্রে বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেছেন শান্ত খান। বঙ্গবন্ধুর স্ত্রী রেনুর চরিত্রে অভিনয় করেছেন প্রার্থনা ফারদিন দীঘি।

ছবির নায়ক শান্ত খান বলেন, ‘বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯১তম জন্মবার্ষিকী উপলক্ষে ৮ আগস্ট ভারতের নয়াদিল্লিস্থ বাংলাদেশ হাইকমিশন এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এ সভা শেষে স্থানীয় সময় রাত সাড়ে ৮টায় স্টোরি স্প্ল্যাশ প্রোডাকশনের ব্যানারে নির্মিত ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’ চলচ্চিত্রটি প্রদর্শন করা হবে। এটি আমার জন্য দারুণ আনন্দের একটি ব্যাপার।’

এই চলচ্চিত্রটির পরিচালক শাপলা মিডিয়ার কর্ণধার মো. সেলিম খান। প্রযোজক পিংকি খান। এ প্রসঙ্গে সেলিম খান বলেন, ‘বঙ্গবন্ধু সর্বজনীন। এই মহান নেতার জীবনটাই বর্ণাঢ্য ইতিহাস আর গৌরবের নানা অধ্যায়ে পরিপূর্ণ। বঙ্গবন্ধুর শৈশব-কৈশোরও সবার জন্য অনুকরণীয় আদর্শ। তাই আমরা নির্মাণ করেছি টুঙ্গিপাড়ার মিয়া ভাই।’

ইতিহাসভিত্তিক চলচ্চিত্রটির চিত্রনাট্য লিখেছেন শামীম আহমদে রনি। চলচ্চিত্রটি পরিবেশনায় রয়েছে শাপলা মিডিয়া। ডিজিটাল ফরমেটে তৈরি এ সিনেমার ব্যাপ্তিকাল ২ ঘণ্টা ১২ সেকেন্ড।

এদিকে সিনেবাজ অ্যাপে বিনামূল্যে এ চলচ্চিত্রটি দেখার ব্যবস্থা করেছে শাপলা মিডিয়া।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ দলে আমির

ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য দলে...

দর্শক টানতে পারছে না পাকিস্তান, পানির দামে সম্প্রচার স্বত্ব

মাঠের পারফরম্যান্স তলানিতে নামলে তার চড়া মূল্য যে বোর্ডের কোষাগারেও পড়ে, তার...

প্রীতম-শাহতাজের বিচ্ছেদ

সংগীতশিল্পী ও সুরকার প্রীতম হাসান এবং অভিনেত্রী ও মডেল শাহতাজ মনিরা হাশেমের চ...

চাঁদে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের তীব্র প্রতিযোগিতা

ভবিষ্যতের মহাকাশ জয় ও চাঁদে পাকাপাকিভাবে বসতি গড়ার পরিকল্পনা নিয়ে বড় এক প্রতি...

জাতীয় লিগে শক্ত অবস্থানে চট্টগ্রাম

জাতীয় ক্রিকেট লিগের প্রথম রাউন্ডের ম্যাচটি নিজেদের অনুকূলে রাখতে কোনো কমতি রা...

ফুটবলকে দিগম্বর করে খেলোয়াড়রা নাইট ক্লাবে!

যাদের হাত ধরে ইন্দোনেশিয়ার মাটিতে ৯ গোল হজম করে দে...

বেপরোয়া বাইক চালানোর প্রতিবাদ করায় ঢাবি শিক্ষার্থীকে মারধর

বেপরোয়া মোটরসাইকেল চালানোর প্রতিবাদ করায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) পালি ও ব...

পদত্যাগ করে যা বললেন ভারতের নারী বিশ্বকাপ জয়ী অধিনায়ক

গত বছর ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার ভারতকে শিরোপা জেত...

জেনে নিন দীর্ঘদিন সুগন্ধি ভালো রাখার সহজ উপায়

প্রিয় পারফিউমটি কিছুদিন ব্যবহারের পর আগের মতো ঘ্রাণ ছড়াচ্ছে না—এমন অভিজ...

ঢাবিতে জাপান টেক ইন্টার্নশিপ ক্যারিয়ার ইভেন্ট অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা