বিনোদন

পর্ণগ্রাফি মামলায় শার্লিনকে জিজ্ঞাসাবাদ

বিনোদন ডেস্ক : রাজ কুন্দ্রার বিরুদ্ধে পর্ণগ্রাফি মামলার ঘটনায় অভিনেত্রী শার্লিন চোপড়াকে টানা আট ঘণ্টা জেরা করেছে মুম্বাই পুলিশের ক্রাইম ব্রাঞ্চ।

জানা গেছে, শার্লিন বেলা সাড়ে ১১টা নাগাদ মুম্বাই পুলিশের ক্রাইম ব্রাঞ্চের প্রোপার্টি সেলের দফতরে পৌঁছান। রাত ৮টা পর্যন্ত এই জিজ্ঞাসাবাদ চলে।

শার্লিন বলেছেন, ‘পুলিশের কর্মকর্তারা “আর্মসপ্রাইম মিডিয়া” আর রাজ কুন্দ্রা সম্পর্কে বিস্তারিত জানতে চেয়েছেন। আমাকে যা করতে বলা হয়েছে, আমি তাই করেছি। তারা আর্মসপ্রাইম মিডিয়ার সঙ্গে আমার চুক্তি আর শর্ত, আর্মসপ্রাইম মিডিয়ার সঙ্গে কতগুলো ভিডিও শুট করেছি ইত্যাদি বিষয়ে প্রশ্ন করেছেন।’

তিনি বলেন, ‘কর্মকর্তারা আমাকে প্রশ্ন করেছেন যে রাজ কুন্দ্রা ও তাঁর অন্যান্য কোম্পানির সঙ্গে আমার কেমন সম্পর্ক ছিল।’

এই বলিউড অভিনেত্রী বলেন, ‘আমি কর্মকর্তাদের এ–ও বলেছি যে তাদের আরও কিছু জানার থাকলে আমাকে প্রশ্ন করতে পারেন। কারণ আমি পর্ণগ্রাফি র‍্যাকেটে নিপীড়িত নারী আর অভিনয়শিল্পীদের জন্য ন্যায়বিচার চাই।’

বলিউডের এই আবেদনময়ী বলেন, ‘আমি ক্রাইম ব্রাঞ্চকে সময় ও দিন ধরে সব তথ্য জানিয়েছি। হোয়াটসঅ্যাপ মেসেজে দিন ও সময় উল্লেখ থাকে। হোয়াটসঅ্যাপ চ্যাট, চুক্তিপত্র, মহারাষ্ট্র সাইবার সেলে দেয়া আমার জবানবন্দির নথিপত্র সব দেখিয়েছি। আমি এ বছর এপ্রিল মাসে জুহু থানায় রাজ কুন্দ্রার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলাম। আর এই ব্যাপারে আমি সম্পূর্ণ তথ্য ক্রাইম ব্রাঞ্চকে দিয়েছি।’

রাজ কুন্দ্রার পক্ষে দাঁড়ানোয় বলিউডের আইটেম গার্ল রাখি সাওয়ান্তের তীব্র সমালোচনা করেছেন শার্লিন। তিনি বলেন, ‘রাখি সাওয়ান্তের মতো মানুষ জনসমক্ষে এসে বলছে, রাজ এ রকম, শিল্পা সে রকম। ওদের জয়জয়কার করছে। সম্পূর্ণ বিষয় না জেনে এ রকম মন্তব্য করা ঠিক নয়।’

শার্লিন স্পষ্টভাবে জানিয়েছেন কারও বিরুদ্ধে প্রতিশোধ নেয়ার কোনো ইচ্ছা তাঁর নেই। তিনি শুধু পর্ণগ্রাফি র‍্যাকেটের সত্যতা সবার সামনে তুলে ধরতে চান। শার্লিন আবেদন করেছেন যে এই পর্ণগ্রাফি র‍্যাকেটের বিষয়ে কারও কোনো কিছু জানা থাকলে সে যেন প্রকাশ্যে আনে।

গত ১৯ জুলাই পর্ণগ্রাফি ব্যবসায় জড়িত থাকার অভিযোগে বলিউড অভিনেত্রী শিল্পা শেঠির ব্যবসায়ী স্বামী রাজ কুন্দ্রাকে গ্রেফতার করে ক্রাইম ব্রাঞ্চ। রাজের বর্তমান ঠিকানা আর্থার রোড জেল। ১০ আগস্ট এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন আদালত।

রাজের ‘ভিয়ান ইন্ডাস্ট্রিজ’–এর চার কর্মচারী এই মামলার সাক্ষী হয়েছেন। ম্যাজিস্ট্রেটের সামনে এই চারজনের জবানবন্দি নিয়েছে ক্রাইম ব্রাঞ্চ। আদালতের সামনে এই জবানবন্দি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রমাণ হতে চলেছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রিয়াদে হুতি হামলায় নিহত দুই বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় জমে থাকা কালো মেঘ এবার সরাসরি আঘাত হানল প্রবাসীদের রক...

ক্লাব ফুটবলে নেমেই জোড়া গোল করলেন মেসি

দেশের জার্সির মায়া কাটিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর শূন্যতা ক্লাব ফুট...

মুম্বাইয়ে অভিনেতা ইমরান খান আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের...

চীনের অর্থনৈতিক সংকটের গভীরে লুকিয়ে থাকা নানা সমীকরণ

খাদের কিনারায় থাকা আবাসন বাজার চাঙ্গা করতে এবং শ্লথ হয়ে পড়া অর্থনীতিকে গতিশীল...

জেলেনস্কিকে সরাতে চান ট্রাম্প, রাশিয়ার সঙ্গে চুক্তিতে তোলপাড়

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সরিয়ে নতুন নেতৃত্ব আনার পক্ষে মত দ...

ঢাকা-রিয়াদ রুটের সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত

সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম বন্ধ থাকায় আগ...

দিল্লিতে বিরোধীদের পদযাত্রা ঘিরে নিরাপত্তা জোরদার, আটক ১২ সাংবাদিক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ভোটার তালিকায় অনিয়মের...

চকবাজারে সাততলা ভবনের মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

রাজধানীর পুরান ঢাকার চকবাজারে সাততলা একটি ভবনের ষষ্ঠ তলায় অবস্থিত একটি মার্কে...

মিষ্টির শূন্য আসনে উপনির্বাচন ১২ নভেম্বর

বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগে শূন্য হ...

ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, আক্রান্ত লাখ ছাড়াল

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা