সৌদি আরবের রাজধানী রিয়াদের বিমানবন্দরে প্রাণঘাতী হামলার ঘটনার পর শহরটির সব স্কুলে এক সপ্তাহের জন্য অনলাইন পাঠদান চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রোববার (১১ অক্টোবর) বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। শিক্ষার্থীদের অভিভাবকদের কাছে পাঠানো একটি ই-মেইলের বরাত দিয়ে খবরটি প্রকাশ করেছে সংস্থাটি।
ই-মেইলে জানানো হয়েছে, সৌদি আরবের শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুসারে রিয়াদের সব শিক্ষাপ্রতিষ্ঠানে পুরো সপ্তাহজুড়ে অনলাইনে পাঠদান কার্যক্রম পরিচালিত হবে।
বিমানবন্দরে হামলার পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে সরাসরি শ্রেণিকক্ষে পাঠদানের পরিবর্তে অনলাইন শিক্ষাব্যবস্থা চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে আগামী এক সপ্তাহ রিয়াদের স্কুলগুলোতে প্রচলিত শ্রেণিকক্ষের পরিবর্তে ভার্চুয়াল মাধ্যমে শিক্ষা কার্যক্রম চলবে।
সান নিউজ/ রাব্বি