বিনোদন

অমিতাভ বচ্চনের বাড়িতে বোমা আতঙ্ক

বিনোদন ডেস্ক : বোমা আতঙ্কে বলিউড সুপারস্টার অমিতাভ বচ্চনের বাড়িতে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, মুম্বাই পুলিশের প্রধান কন্ট্রোল রুমে ফোন করেন এক অজ্ঞাত ব্যক্তি। ওই অজ্ঞাত ব্যক্তির দাবি, শহরের চার জায়গায় বিস্ফোরক রাখা হয়েছে। এগুলো হলো— ছত্রপতি শিবাজী মহারাজ টার্মিনাস, বাইকুল্লা ও দাদার রেলওয়ে স্টেশন এবং অমিতাভ বচ্চনের জুহুর বাংলো।

খবর পেয়েই স্থানগুলোতে তল্লাশি চালিয়েছে পুলিশ ও বোম স্কোয়াড। তবে সন্দেহজনক কোনো কিছু পাওয়া যায়নি। কিন্তু কোনো প্রকার ঝুঁকি নিতে চাইছে না পুলিশ। এজন্য উল্লেখিত স্থানগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। পাশাপাশি ফোন কলটি কে করেছিলেন তার সন্ধানের চেষ্টা চলছে।

তবে তারকাদের বাড়িতে বোমা আতঙ্ক ছাড়ানোর এমন ঘটনা নতুন নয়। এর আগে ভারতের দক্ষিণী সিনেমার অভিনেতা রজনীকান্ত, বিজয়, অজিত, সুরিয়ার বাড়িতে বোমা রয়েছে বলে হুমকি দেয়া হয়েছিল। পরবর্তী সময়ে দোষীদের গ্রেফতারও করে পুলিশ। এদের বেশির ভাগই মানসিক বিকারগ্রস্ত বলে জানা যায়।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা