বিনোদন

সমিতি থেকে পরী-রাজের সদস্যপদ স্থগিত

বিনোদন প্রতিবেদক : ঢাকাই সিনেমার চিত্রনায়িকা পরীমনি ও প্রযোজক নজরুল ইসলাম রাজ মাদকসহ র‌্যাবের হাতে আটক হন। এরপর তার বিরুদ্ধে মামলা হলে আদালত রাজের চারদিনের রিমান্ড আদেশ দেন।

এ ঘটনায় চলচ্চিত্র শিল্পীদের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে দাবি করে পরীমনির সদস্যপদ সাময়িকভাবে স্থগিত করেছে শিল্পী সমিতি। শনিবার (৭ আগস্ট) এ সিদ্ধান্তের কথা নিশ্চিত করেছেন সমিতির সভাপতি মিশা সওদাগর।

এফডিসিতে আয়োজিত সংবাদ সম্মেলনে মিশা বলেন, 'পরীমনির ঘটনাটি আমাদের চলচ্চিত্র তথা শিল্পী সমাজের জন্য বিব্রতকর। আমরা কোনো অন্যায়কে প্রশ্রয় দেই না। পরী বিষয়টির মামলা চলমান। এ নিয়ে কোনো মন্তব্য করা ঠিক নয়। আমরা তাই পরীমনির সদস্যপদ স্থগিত করলাম। আজকেল কেবিনেট মিটিংয়ে সব সদস্যের মতামতের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেয়া হয়।

এসময় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান, সহ-সভাপতি ডিপজল ও রুবেল। এছাড়া কার্যকরী কমিটির অরুণা বিশ্বাস, অঞ্জনা সুলতানা, আলেকজান্ডার বো, জ্যাকি আলমগীর, আলীরাজ প্রমুখ।

অন্যদিকে বাংলাদেশ ফিল্ম ক্লাব থেকে প্রযোজক নজরুল ইসলাম রাজের সদস্যপদও স্থগিত করা হয়েছে। তিনি ক্লাবের সহযোগী সাধারণ সম্পাদক ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে ফিল্ম ক্লাবের সভাপতি চিত্রনায়ক ওমর সানী বলেন, ‘যেহেতু তিনি (রাজ) রাষ্ট্র পরিপন্থী কাজের জন্য গ্রেপ্তার হয়েছেন, তাই আমরা তার পদ স্থগিত করেছি। আমরা ভার্চুয়াল মিটিং করে ক্লাবের অন্যদের মতামত নিয়ে এ সিদ্ধান্ত নিয়েছি।’

রাজ সাজাপ্রাপ্ত হলে ক্লাবের গঠনতন্ত্র অনুযায়ী পদ হারাবেন। সে ক্ষেত্রে তার শূন্য আসনে নতুন কাউকে দায়িত্ব দেয়া হবে বলে জানান এই চিত্রনায়ক।

গত ফেব্রুয়ারিতে বাংলাদেশ ফিল্ম ক্লাবের নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে নজরুল ইসলাম রাজ ওমর সানীর প্যানেলে নির্বাচন করে জয়ী হন।

গত বুধবার সন্ধ্যায় রাজ মাল্টিমিডিয়ার চেয়ারম্যান নজরুল ইসলাম রাজকে দুই সহযোগীসহ বনানীর বাসায় অভিযান চালিয়ে আটক করে র‌্যাব। তার বিরুদ্ধে মাদক ও পর্নগ্রাফি আইনে দুটি মামলা হয়েছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

প্রত্যাশী সিমস্ প্রকল্পের উদ্যোগে নিরাপদ অভিবাসন বিষয়ক সমন্বয় সভা

অভিবাসন নিশ্চিতকরণ, অভিবাসীদের অধিকার সুরক্ষা এবং...

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইলো বাংলাদেশ

সৌদি আরবে সম্প্রতি দুই বাংলাদেশিকে মৃত্যদণ্ড দেওয়া...

ঢাকায় বিশ্ব ফুটবলের বস

বর্তমানে ঢাকায় অবস্থান করছেন ফিফার সভাপতি জিয়ান্ন...

হাম উপসর্গে নতুন মৃত্যু ৭, আক্রান্ত ১৩১৯

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে সাতজনের মৃত্যু...

ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী মেহরদাদ আখলাকি কেতাবচি

দীর্ঘ কয়েক মাস ধরে চলা অন্তর্বর্তী নেতৃত্বের অবসান ঘটিয়ে ইরানের প্রতিরক্ষা মন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা