রাজধানীর পুরান ঢাকার চকবাজারে সাততলা একটি ভবনের ষষ্ঠ তলায় অবস্থিত একটি মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করছে।
সোমবার (১২ অক্টোবর) বিকেল ৫টা ৪ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, চকবাজারে সাততলা ভবনের ষষ্ঠ তলায় অবস্থিত মার্কেটটিতে আগুন লাগার খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। সেখানে পৌঁছে কর্মীরা আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন।
তিনি আরও জানান, আগুনের কারণে চারদিকে প্রচণ্ড ধোঁয়া ছড়িয়ে পড়েছে। এতে আগুন নেভানোর কাজে ফায়ার সার্ভিসের কর্মীদের বেগ পেতে হচ্ছে।
এখন পর্যন্ত আগুন লাগার কারণ, ক্ষয়ক্ষতির পরিমাণ কিংবা হতাহতের বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
সান নিউজ/ রাব্বি