রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে রেকর্ড সংখ্যক ২৯১৫টি মামলা দায়ের করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ। সোমবার (১২ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, গত রোববার ডিএমপির ট্রাফিক বিভাগ কর্তৃক রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা দায়ের করা হয়।
ডিএমপির ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, ট্রাফিক-রমনা বিভাগে ৫টি বাস, ৫টি কাভার্ডভ্যান, ১৭টি সিএনজি ও ২৩টি মোটরসাইকেলসহ মোট ১২০টি মামলা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে ১৬টি বাস, ৫টি ট্রাক, ১৩টি সিএনজি ও ১০১টি মোটরসাইকেলসহ মোট ১৭৬টি মামলা হয়েছে। ট্রাফিক-মতিঝিল বিভাগে ২১টি বাস, ১টি ট্রাক, ১৯টি কাভার্ডভ্যান, ৫৮টি সিএনজি ও ২৩৬টি মোটরসাইকেলসহ মোট ৪১৪টি মামলা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ২৭টি বাস, ৪০টি ট্রাক, ২৪টি কাভার্ডভ্যান, ৬২টি সিএনজি ও ১৫৯ টি মোটরসাইকেলসহ মোট ৪৩২ টি মামলা হয়েছে।
অন্যদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১২টি বাস, ৩টি ট্রাক, ৪টি ক্যাভার্ডভ্যান, ২০টি সিএনজি ও ৭৭টি মোটরসাইকেলসহ মোট ১৬০টি মামলা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ১৩টি বাস, ২৫টি ট্রাক, ৩৪টি কাভার্ড ভ্যান, ৪২টি সিএনজি ও ১৪৬টি মোটরসাইকেলসহ মোট ৩৪৪টি মামলা হয়েছে। ট্রাফিক-উত্তরা বিভাগে ২৫টি বাস, ৬টি ট্রাক, ১৬টি ক্যাভার্ডভ্যান, ৫২টি সিএনজি ও ১৬৯টি মোটরসাইকেলসহ মোট ৩৯৬টি মামলা হয়েছে। ট্রাফিক-গুলশান বিভাগে ১০০টি বাস, ১৬টি ট্রাক, ৪৫টি কাভার্ডভ্যান, ৯৯ টি সিএনজি ও ২৬৯টি মোটরসাইকেলসহ মোট ৮৭৩টি মামলা হয়েছে। এ ছাড়াও অভিযানকালে ৫৭৭টি গাড়ি ডাম্পিং ও ৪৩০টি গাড়ি রেকার করা হয়েছে।
ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলেও সাংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
সাননিউজ/বান্না