আন্তর্জাতিক

রাহুলদের সাক্ষাতের প্রস্তাব ফিরিয়ে দিলেন ভারতের প্রধান বিচারপতি

আন্তর্জাতিক ডেস্ক

রাহুল গান্ধীসহ বিরোধী নেতাদের সঙ্গে সাক্ষাতের অনুরোধ প্রত্যাখ্যান করেছেন ভারতের প্রধান বিচারপতি সূর্য কান্ত। সোমবার (১২ অক্টোবর) বর্তমান পরিস্থিতিতে এ ধরনের আলোচনা কেন অনুপযুক্ত হবে, তার বিস্তারিত কারণ তুলে ধরেছেন তিনি। খবর হিন্দুস্তান টাইমসের।

এ বিষয়ে অবগত ব্যক্তিরা সংবাদমাধ্যমকে জানান, প্রধান বিচারপতির এই সিদ্ধান্তের পেছনে মূল কারণগুলোর একটি হচ্ছে, সুপ্রিম কোর্টের বিচারিক এখতিয়ারে সংশ্লিষ্ট বিষয়গুলো বিচারাধীন থাকা। এ ছাড়া এসব বিষয়সংক্রান্ত রিট পিটিশনে প্রধান বিচারপতির নিজস্ব বিচারিক ভূমিকা।

কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে এবং লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী সোমবার স্থানীয় সময় বিকেল ৪টা থেকে ৫টার মধ্যে প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাতের সময় চেয়েছেন বলে ঘোষণা দেয়ার কয়েক ঘণ্টা পরই এই সিদ্ধান্ত আসে।

খাড়গে জানান, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর কার্যকারিতা নিয়ে তাদের উদ্বেগের বিষয়টি প্রধান বিচারপতিকে অবহিত করতে প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ করতে চেয়েছিলেন তারা।

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আন্দোলনকারীদের ওপর পুলিশি দমনপীড়ন, ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) সংক্রান্ত মামলাগুলোর দ্রুত শুনানি এবং নির্বাচন কমিশনের নিয়োগ সুপারিশকারী কমিটির গঠনপ্রণালীসহ বেশ কিছু বিষয় উত্থাপন করার পরিকল্পনা ছিল বিরোধীদের।

এদিকে আজই দিল্লিতে মহাবিক্ষোভ কর্মসূচি পালন করবে কংগ্রেসের নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট। এই বিক্ষোভে যোগ দিতে জোটের অংশ বিভিন্ন দলের শীর্ষ নেতারা দিল্লিতে পৌঁছেছেন বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম।

উত্তপ্ত পরিস্থিতির মুখে দিল্লিতে নজিরবিহীন নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। জোট নেতাদের তথ্যমতে, রাজধানীজুড়ে ৩০ হাজারের বেশি পুলিশ এবং সাত হাজারেরও বেশি আধা সামরিক বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। গত শনিবারই বিক্ষোভের চেষ্টা করা প্রায় তিন হাজার আন্দোলনকারীকে আটক করা হয়। বিরোধীরা এই পরিস্থিতিকে ‘অভূতপূর্ব দমনপীড়ন’ হিসেবে আখ্যা দিয়ে দীর্ঘমেয়াদি আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে।

সাননিউজ/বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুম্বাইয়ে অভিনেতা ইমরান খান আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের...

রিয়াদে হুতি হামলায় নিহত দুই বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় জমে থাকা কালো মেঘ এবার সরাসরি আঘাত হানল প্রবাসীদের রক...

ক্লাব ফুটবলে নেমেই জোড়া গোল করলেন মেসি

দেশের জার্সির মায়া কাটিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর শূন্যতা ক্লাব ফুট...

চীনের অর্থনৈতিক সংকটের গভীরে লুকিয়ে থাকা নানা সমীকরণ

খাদের কিনারায় থাকা আবাসন বাজার চাঙ্গা করতে এবং শ্লথ হয়ে পড়া অর্থনীতিকে গতিশীল...

জেলেনস্কিকে সরাতে চান ট্রাম্প, রাশিয়ার সঙ্গে চুক্তিতে তোলপাড়

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সরিয়ে নতুন নেতৃত্ব আনার পক্ষে মত দ...

গ্রেপ্তারের দাবিতে জি এম কাদেরের বাসায় হামলা

জাতীয় পার্টি চেয়ারম্যান জি এম কাদেরকে গ্রেপ্তারে...

জানুয়ারির মধ্যেই শুরু হতে পারে ইউপি নির্বাচন

আগামী ২১ জানুয়ারি থেকে ধাপে ধাপে শুরু হতে পারে স্থ...

তালা ভেঙে অফিসে প্রবেশ করলেন চুয়েটের নতুন উপাচার্য

শিক্ষার্থীদের তুমুল আন্দোলনের মুখে নিয়োগের ২০ দিন...

রাহুলদের সাক্ষাতের প্রস্তাব ফিরিয়ে দিলেন ভারতের প্রধান বিচারপতি

রাহুল গান্ধীসহ বিরোধী নেতাদের সঙ্গে সাক্ষাতের অনুর...

দুই অবসরপ্রাপ্ত অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা গ্রেপ্তার

সন্ত্রাসবিরোধী এবং সাইবার নিরাপত্তা আইনে দায়ের কর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা