বিনোদন

ঐন্দ্রিলা-অঙ্কুশ জুটির বিয়ে ডিসেম্বরে

বিনোদন ডেস্ক : টালিউডের আলোচিত জুটি অঙ্কুশ হাজরা ও ঐন্দ্রিলা সেন। না, তারা সিনেমার পর্দার জুটি নন। বাস্তব জীবনেই তাদের মধ্যে প্রেম-রসায়ন। এ খবর হরহামেশা স্বীকার করেন তারা নিজেরাও। তাই তাদের প্রেমের খবর কারো অজানা নয়।

প্রেমের পরিণতি বিয়ে, এমনটাই সকলের জানা। তাই এই জুটির ক্ষেত্রেও বিষয়টা এমনই হবার কথা। আগে থেকেই শোনা যাচ্ছিল, চলতি বছরের ডিসেম্বরে বিয়ে করবেন অঙ্কুশ-ঐন্দ্রিলা। ওই মোতাবেক তারা নাকি প্রস্তুতিও নিচ্ছেন।

এবার পরোক্ষভাবে ঘোষণাই দিয়ে দিলেন অঙ্কুশ। নিজের ইনস্টাগ্রামে একটি পোস্ট দিয়েছেন অভিনেতা। সেখানে লিখেছেন, ‘অবশেষে সে আমাদের পরিবারের অংশ হতে চলেছে। স্বপ্নপূরণ!’

অঙ্কুশের এই স্ট্যাটাস দেখে সবার একটাই ধারণা, বিয়ের বিষয়েই কথাটি বলেছেন। যদিও পশ্চিমবঙ্গের একটি গণমাধ্যমের কাছে তিনি হেসে এড়িয়ে গেছেন। বলেছেন, ‘স্ট্যাটাসটা এমনিই দিয়েছি।’ তাহলে ‘সে’ কে? জানতে চাইলে অভিনেতা বলেন, ‘কেউ একজন তো হবেই!’

অঙ্কুশের এই কথা ঘুরিয়ে, এড়িয়ে যাওয়ার কারণে বিয়ের ব্যাপারটা আরও বেশি স্পষ্ট হয়েছে বলে মনে করছেন তাদের অনুসারীরা। তাই কেউ কেউ আগাম শুভেচ্ছাও দিছেন হবু দম্পতিকে।

প্রসঙ্গত, ২০১০ সালে ‘কেল্লাফতে’ সিনেমার মাধ্যমে ক্যারিয়ার শুরু করেন অঙ্কুশ হাজরা। এরপর ‘ইডিয়ট’ সিনেমার মাধ্যমে জনপ্রিয়তা লাভ করেন। পরবর্তীতে তিনি ‘কানামাছি’, ‘খিলাড়ি’, ‘আমি শুধু চেয়েছি তোমায়’, ‘কেলোর কীর্তি’, ‘জুলফিকার’, ‘ভিলেন’, ‘আমি যে কে তোমার’ ইত্যাদি সিনেমা উপহার দিয়েছেন।

অন্যদিকে ঐন্দ্রিলা সেন কলকাতার জনপ্রিয় টিভি অভিনেত্রী। ‘ফাগুন বউ’ ধারবাহিকের মাধ্যমে তিনি জনপ্রিয়তা পেয়েছেন। গত কয়েক বছর ধরেই অঙ্কুশের সঙ্গে তার প্রেম। এমনকি গেল বছর ভারতে যখন দীর্ঘ সময় লকডাউন জারি ছিল, তখন পুরোটা সময় অঙ্কুশের বাড়িতেই ছিলেন তিনি।

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা