বিনোদন

পরীমনির পাশে নেই জায়েদ

বিনোদন প্রতিবেদক: সম্প্রতি ঢাকায় চলচ্চিত্রের আলোচিত নায়িকা পরীমনির কর্মকাণ্ডে শিল্পী সমিতি তার পাশে থাকবে না বলে জানিয়েছেন চিত্রনায়ক জায়েদ খান।

তিনি বলেন, শিল্পী সমিতি শিল্পীদের ভালো কাজে পাশে থাকবে, খারাপ কাজে নয়।

শুক্রবার (৬ আগস্ট) দুপুরে রাজধানীর মিন্টো রোডে ডিএমপির ডিবি কার্যালয়ের সামনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন।

নায়ক জায়েদ খান বলেন, শিল্পীদের কেউ যদি অপকর্মে জড়িত হয়ে যায় তাহলে এর দায় ওই শিল্পীর নিজের। মানুষ আমাকে খারাপ করার জন্য চেষ্টা করবেই কিন্তু দিন শেষে আমি অভিনয় দিয়ে, ভালোবাসা দিয়ে দর্শক হৃদয় জয় করবো। কোনো শিল্পী যদি আর্থিক লোভে জড়িত হয়ে যায় তার দায়ভার নিজের, শিল্পী সমিতির নয়।

তিনি বলেন, এফডিসি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে তৈরি। শিল্পী সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন নায়ক রাজ রাজ্জাক। পাশাপাশি আরও ছিলেন নায়ক ফারুক ভাই, সোহেল রানা ভাই ও উজ্জ্বল ভাই। শিল্পী বলতে বোঝায় সমাজের বিবেক, শিল্পীরা থাকবে লুকায়িত, শিল্পীকে দেখে মানুষ আইডল মনে করবে। যার ছবি মানিব্যাগে থাকবে, যার ছবি বাসায় থাকবে। এমন দু-একজন শিল্পীর জন্য যদি আমাদের সমস্ত শিল্পীদের সম্মানহানি হয়, সুনাম নষ্ট হয়-তা আমরা শিল্পী সমাজ কখনওই মেনে নেবো না। আমরা আগামীকাল শনিবার বিকেল ৩টায় কার্যনির্বাহী কমিটির মিটিং ডেকেছি।

মিটিং শেষে বিকেল ৪টার সময় আমাদের অবস্থান কিংবা সিদ্ধান্তের কথা সাংবাদিকদের জানিয়ে দেব।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রিয়াদে হুতি হামলায় নিহত দুই বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় জমে থাকা কালো মেঘ এবার সরাসরি আঘাত হানল প্রবাসীদের রক...

ক্লাব ফুটবলে নেমেই জোড়া গোল করলেন মেসি

দেশের জার্সির মায়া কাটিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর শূন্যতা ক্লাব ফুট...

মুম্বাইয়ে অভিনেতা ইমরান খান আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের...

চীনের অর্থনৈতিক সংকটের গভীরে লুকিয়ে থাকা নানা সমীকরণ

খাদের কিনারায় থাকা আবাসন বাজার চাঙ্গা করতে এবং শ্লথ হয়ে পড়া অর্থনীতিকে গতিশীল...

জেলেনস্কিকে সরাতে চান ট্রাম্প, রাশিয়ার সঙ্গে চুক্তিতে তোলপাড়

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সরিয়ে নতুন নেতৃত্ব আনার পক্ষে মত দ...

‘আত্মগোপনে’ সৌদি যুবরাজ

ইয়েমেনের ইরান সমর্থিত বিদ্রোহী গোষ্ঠী হুতিদের ঘন ঘন ক্ষেপণাস্ত্র ও ড্রোন হাম...

পুরান ঢাকায় মনজুর খান প্লাজায় ভয়াবহ অগ্নিকাণ্ড

পুরান ঢাকার চকবাজারের মনজুর খান প্লাজা মার্কেটে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘ...

ঢাকা-রিয়াদ রুটের সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত

সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম বন্ধ থাকায় আগ...

দিল্লিতে বিরোধীদের পদযাত্রা ঘিরে নিরাপত্তা জোরদার, আটক ১২ সাংবাদিক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ভোটার তালিকায় অনিয়মের...

চকবাজারে সাততলা ভবনের মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

রাজধানীর পুরান ঢাকার চকবাজারে সাততলা একটি ভবনের ষষ্ঠ তলায় অবস্থিত একটি মার্কে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা