বিনোদন

সকালম্যান হিসেবে মীরের ২৭ বছর

বিনোদন ডেস্ক : দীর্ঘ ২৭ বছর ধরে ভারতীয় বাংলা ভাষাভাষিদের ঘুম ভাঙে তাঁর গলা শুনে। তাই তিনিই আমাদের সকলের কাছে শুধু মীর নন, ‘সকালম্যান’ মীর আফসর আলি। তার কন্ঠ কিংবা পরিবেশনা সবকিছুতেই স্পষ্ট সূক্ষাতিসূক্ষ বুদ্ধিমত্তার ছাপ। যার নেশায় বুঁদ হয়ে রয়েছেন অসংখ্য শ্রোতা। শুধু কলকাতাই নয়, সারা বিশ্বে ছড়িয়ে তার লক্ষ-লক্ষ ভক্ত।

জনপ্রিয় এ রেডিও জকির সাধারণ কথাও বলার ভঙ্গিতে হয়ে ওঠে অসাধারণ। ভাষার প্রতি বিশেষ করে বাংলায় তাঁর যে দখল সেটা পেশাগত জীবনের পাশাপাশি সোশ্যাল মিডিয়াতে স্পষ্ট। ইনস্টাগ্রাম কিংবা ফেসবুক সবেতেই নিয়মিত অ্যাক্টিভ থাকেন দেশের এই ব্যস্ততম রেডিও জকি। আর সেখানেও তাঁর ছোটো থেকে ছোটো পোস্টের ছবি আর সেইসাথে নজরকাড়া ক্যাপশন নিমেষের মধ্যে মন জয় করে নেয় নেটিজেনদের। তবে সমসময় হাসি যায় সবাইকে মাতিয়ে রাখলেও মাঝে মধ্যেই মীরের পোস্টে চোখে পড়ে নানান সামাজিক বার্তাও। যা অনেসময়েই মানুষকে ওই নির্দিষ্ট বিষয়ের ওপর অন্তত দুবার ভাবতে বাধ্য করে।

২৭ বছর আগে আজকের এই দিনে শুরু হয়েছিলো এই ‘সকালম্যান’এর যাত্রা। তাই এই বিশেষ দিনে সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্ট করেছেন মীর। সেখানে তার রেডিও জীবনের একেবারে প্রথমদিনের ছবি শেয়ার করেছেন। যেখানে দেখা যাচ্ছে স্টুডিওতে বসে থাকা মীরের চোখে রয়েছে মোটা ফ্রেমের চশমা। আর ছিমছাম চেহারার মীরের পরনে রয়েছ একেবারে সাদামাটা পোষাক।

নস্টালজিক এই ছবির ক্যাপশনেও বরাবরের মতই চমক রেখে মীর লিখেছেন ‘রেডিওঅ্যাকটিভ ফর ২৭ ইয়ার্স। শুরু করেছিলাম আজকের দিনে। ৬ আগস্ট, ১৯৯৪।’

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে আসা মাত্রই সেলিব্রেটি থেকে সাধারণ মানুষ , বয়ে গেছে অসংখ্য মানুষের শুভেচ্ছাবার্তার বন্যা।

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

টানা তৃতীয় দফায় কমল স্বর্ণের দাম

দেশের বাজারে টানা তৃতীয় দফায় কমেছে স্বর্ণের দাম। এবার প্রতি ভরিতে সর্বোচ্চ ২...

রাজশাহীতে ডেঙ্গুতে নারীর মৃত্যু, নতুন ভর্তি ৩৩

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত এক নারীর মৃত্যু হয়েছে।...

চট্টগ্রাম ও সিলেটে ভারী বর্ষণের আভাস

উত্তর আন্দামান সাগর ও তৎসংলগ্ন মিয়ানমার উপকূলে অবস্থানরত গভীর নিম্নচাপটি মিয়া...

প্রধানমন্ত্রীর সফর নিয়ে ধীরস্থির অবস্থান

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে কোনো ধরনের তাড়াহুড়োর প্রয়োজন নেই বল...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা