বিনোদন

টিনার ‘পাগলেরই বেশ’

বিনোদন প্রতিবেদক : টিনা রাসেল। মিডিয়ার একাধিক অঙ্গনে নিজেকে প্রমাণ করেছেন। নিজস্ব বাচনভঙ্গি ও সাবলীল উপস্থাপনার কারণে দর্শকদের মনেও জায়গা করে নিয়েছেন এই শিল্পী।

পাশাপাশি একজন সফল উদ্যোক্তাও তিনা। প্রতিনিয়তই উদ্যোমী এই তারকা কণ্ঠশিল্পী নিজেকে তুলে ধরছেন নানান মাধ্যমে। তবে, সবকিছু ছাপিয়ে গানের মাঝেই আনন্দ খুঁজে পান টিনা রাসেল।

শত ব্যস্ততার মাঝেও তার ভক্ত শ্রোতাদের গান উপহার দিয়ে যাচ্ছেন নিয়মিত। এরই ধারাবাহিকতায় এবারের ঈদে প্রকাশ পেল তার নতুন গান ‘পাগলেরই বেশ’।

জিসান খান শুভর কথা ও সুরে গানটির সংগীতায়োজন করেছেন নাভেদ পারভেজ। গানটি প্রকাশ করেছে ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস)।

নতুন এই গানটি নিয়ে উচ্ছ্বসিত টিনা রাসেল জানালেন, 'পাগলেরই বেশ’ গানটি আমার কাছে আত্মতৃপ্তির একটা গান। খুব সহজে কোনোকিছু পেতে চাইনি কোনোদিন। একটা ভালো গানের জন্য বরাবরই যুদ্ধ করে গেছি আমি। একটা ভালো গান মানে ভালো কিছু কথা, কথার সাথে সামঞ্জস্য রেখে অসাধারন সুর এবং কথা ও সুরের সমন্বয়ে সংগীতায়োজন।

এর সব কিছুই আছে ‘পাগলেরই বেশ’ গানটিতে। আমি চেষ্টা করেছি আমার গায়কীর সর্বোচ্চটা দিতে। বাকিটা শ্রোতাদের উপর। তবে, আমি খুব আশাবাদী গানটি নিয়ে।'

সুনামগঞ্জের নয়নাভিরাম লোকেশনে চিত্রায়ন করে গানটির ভিডিও নির্মাণ করেছেন সাইফুল ইসলাম রোমান। ভিডিওতে অভিনয় করেছেন পূর্ণিমা বৃষ্টি এবং নোমান। আছে টিনা রাসেলের উপস্থিতিও।

ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস) জানায়, ৩০ জুলাই তাদের ইউটিউব চ্যানেলে অবমুক্ত করা হয় ‘পাগলেরই বেশ’ গানটির ভিডিও।পাশাপাশি গানটি শুনতে পাওয়া যাচ্ছে দেশ ও দেশের বাইরের একাধিক অ্যাপএ ।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা