বিনোদন

সুমির সঙ্গে মৌসুমী!

বিনোদন ডেস্ক : দেশের জনপ্রিয় ব্যান্ড ‘চিরকুট’ এর প্রধান গায়িকা শারমিন সুলতানা সুমি। সদ্য প্রকাশ হয়েছে তার গাওয়া ‘আলোয় ডাকছে আবার দেশ’ শিরোনামের একটি গান। যে গানে উঠে এসেছে দুর্যোগ মোকাবিলায় মানুষের পাশে দাঁড়ানোর উদাত্ত আহ্বান।

একই আহ্বানে সুমির সঙ্গে কণ্ঠ মেলালেন চিত্রনায়িকা মৌসুমী। তবে তিনি গেয়ে নয়, কথা বলেই মানুষকে আহ্বান জানিয়েছেন। আর সংগীত ও চলচ্চিত্র ভুবনের এই তারকাদ্বয়কে এক করেছে বেসরকারি সংস্থা ব্র্যাক।

করোনাভাইরাসের ডেল্টা ধরনের সামাজিক বিস্তার এবং লকডাউনের প্রতিকূল অবস্থায় কর্মহীন হয়ে পড়া মানুষদের পাশে দাঁড়াতে ব্র্যাক ‘ডাকছে আবার দেশ’ শীর্ষক একটি উদ্যোগ নিয়েছে। এই উদ্যোগের অংশ হিসেবে জনসচেতনতা বাড়াতে প্রকাশিত হয়েছে গানটি। এর কথা লিখেছেন ও সুর করেছেন গায়িকা সুমি নিজেই। সংগীতায়োজনে জাহিদ নীরব।

ব্র্যাকের ফেসবুক পেজে একটি লাইভ অনুষ্ঠানের মাধ্যমে বৃহস্পতিবার (২৯ জুলাই) বিকালে এই গানটি উদ্বোধন এবং আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রতিষ্ঠানটির হেড অফ মিডিয়া এন্ড এক্সটার্নাল রিলেশন্স রাফে সাদনান আদেলের সঞ্চালনায় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় অধ্যাপক ও চিকিৎসক এ কে আজাদ খান, ব্র্যাকের চিফ ফাইনান্সিয়াল অফিসার তুষার ভৌমিক, শারমিন সুলতানা সুমি এবং মৌসুমী।

স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়ে উদাসীনতার কথা উল্লেখ করে জাতীয় অধ্যাপক ডাঃ এ কে আজাদ বলেন, ‘প্রথমত, এই অতিমারিতে স্বাস্থ্যবিধি মেনে চলার কোনো বিকল্প নেই। দ্বিতীয়ত, সবাইকে অবশ্যই টিকা নিতে হবে। টিকা নেয়া যেন আরো সহজ হয় এবং টিকা যেন আরো বেশি পরিমাণে দেয়া যায় সেবিষয়টিও সংশ্লিষ্টদের নজর রাখতে হবে।’

উল্লেখ্য, গত ১৮ জুলাই থেকে শুরু হওয়া ‘ডাকছে আবার দেশ’ উদ্যোগে ব্র্যাককর্মীদের এক দিনের বেতনসহ ব্র্যাকের নিজস্ব তহবিল থেকে মোট সাড়ে সাত কোটি টাকা প্রদান করা হয়েছে। যা দিয়ে ৫০ হাজার পরিবারে জরুরি খাদ্য সহায়তা দেওয়া হচ্ছে। এছাড়া গ্রামীণফোনের পক্ষ থেকে ত৫ কোটি টাকা এবং বিভিন্ন ব্যাংকের পক্ষ থেকেও অনুদান দেওয়া হয়েছে।

এই কার্যক্রমে সবাইকে আরো সচেতন করার লক্ষ্যেই তৈরি করা হয় থিম সংটি। এ প্রসঙ্গে গায়িকা সুমি বলেন, ‘বাংলাদেশ এক অন্ধকার সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। এই গানের মাধ্যমে আমরা বলার চেষ্টা করেছি যে, এই সময়ে আমরা যদি যার যার সক্ষমতা অনুযায়ী একে অপরের পাশে দাঁড়াতে পারি, তাহলেই এই অন্ধকার দূর করা সম্ভব হবে।’

অন্যদিকে মানুষকে সরকারের উপর নির্ভরশীল না হয়ে, সমাজের তুলনামূলক ভালো অবস্থানে থাকা ব্যক্তিদের যার যার সক্ষমতা অনুযায়ী হতদরিদ্র এবং করোনায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান চিত্রনায়িকা মৌসুমী।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে মার্কেটের ছাদ থেকে পড়ে নারীর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারী পৌরসদর বাজারে একটি মার্কেটের দোতলার ছাদ থেকে পড়ে অজ্ঞাতনা...

খাগড়াছড়িতে তিনঘণ্টা বৃষ্টি পাতের ফলে নিম্নাঞ্চল প্লাবিত

মধ্যেরাতে হঠাৎ করে টানা তিনঘন্টা বৃষ্টিপাতের ফলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাব...

মুন্সীগঞ্জে ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

মুন্সীগঞ্জ সদর উপজেলায় ওরাল কলেরা ভ্যাকসিন টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। কলে...

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসন ভিসা স্থগিতের নীতি বাতিল মার্কিন আদালতে

বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের অভিবাসন ভিসা প্রদান স্থগিতের মার্কিন নীতি বাত...

মাছ-মুরগি-ডিমের দামে আগুন, নাকাল নিম্ন-মধ্যবিত্ত

রাজধানীর বাজারে নিত্যপ্রয়োজনীয় খাবারের দামে স্বস্তি ফিরছে না। বিশেষ করে মাছ,...

কোম্পানীগঞ্জে যুবদল নেতাকে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়নের দাবিতে সমাবেশ

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরএলাহী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে...

মুন্সীগঞ্জে ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

মুন্সীগঞ্জ সদর উপজেলায় ওরাল কলেরা ভ্যাকসিন টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। কলে...

খাগড়াছড়িতে তিনঘণ্টা বৃষ্টি পাতের ফলে নিম্নাঞ্চল প্লাবিত

মধ্যেরাতে হঠাৎ করে টানা তিনঘন্টা বৃষ্টিপাতের ফলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাব...

ছাত্রদল নেত্রীকে নিয়ে ছাত্রলীগ নেত্রীর পোস্ট ভাইরাল

রাজশাহী কলেজ ছাত্রদলের নেত্রী প্রীতি চৌধুরীকে নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের নেত্রী...

শিল্প উৎপাদনে গ্যাস-বিদ্যুৎ সংকট, বাড়ছে রপ্তানি ও কর্মসংস্থানের ঝুঁকি

গ্যাস ও বিদ্যুতের সংকট ক্রমেই দেশের শিল্প ও উৎপাদন খাতের জন্য বড় বাধা হয়ে উঠছ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা