বিনোদন

মামলা করলেন শিল্পা শেঠি

বিনোদন ডেস্ক : ২৯টি মিডিয়া হাউজ ও ব্যক্তির বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেছেন বলিউড অভিনেত্রী শিল্পা শেঠি। তার অভিযোগ, স্বামী রাজ কুন্দ্রার পর্নগ্রাফি মামলায় গ্রেপ্তার ইস্যুতে বিভিন্ন মিথ্যা ও বানোয়াট খবর ছড়ানো হয়। এতে তার সম্মানহানি হয়েছে। এজন্য তিনি মামলা দায়ের করেছেন।

শিল্পা দাবি করেছেন, অবিলম্বে মিথ্যা খবরগুলো মুছে ফেলতে হবে এবং অভিযুক্তদের ক্ষমা চাইতে হবে। অন্যথায় ২৫ কোটি রুপি ক্ষতিপূরণ দিতে হবে।

শিল্পা আরও বলেছেন, এসব মিডিয়া কোনোরকম যাচাই না করেই মিথ্যা খবর প্রকাশ করেছে। যার কারণে ভক্ত, শুভাকাঙ্খীদের কাছে তার ভাবমূর্তি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

পর্নগ্রাফি বানানো এবং তা প্রচারের মাধ্যমে ব্যবসা করার অভিযোগে শিল্পার স্বামী রাজ কুন্দ্রাকে গত ১৯ জুলাই গ্রেপ্তার করে মুম্বাই পুলিশ। এরপর তাকে আদালতের নির্দেশে কারাগারে রাখা হয়। গত ২৭ জুলাই দ্বিতীয় দফা শুনানিতে তাকে আরও ১৪ দিন বিচার বিভাগীয় হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন আদালত।

তবে এখন পর্যন্ত স্বামীর কর্মকাণ্ডে শিল্পার কোনো সংশ্লিষ্টতা পাওয়া যায়নি। ইতোপূর্বে তাকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং তার ফোন ক্লোন করার মাধ্যমে সুক্ষ্ম তদন্ত চলমান রয়েছে।

সান নিউজ/ এমএইচআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা