বিনোদন

পুনর্জন্ম ২’ নির্মাণের ঘোষণা

বিনোদন প্রতিবেদক: এবারের ঈদ আয়োজনের অন্যতম আলোচিত নাটক ‘পুনর্জন্ম’। চ্যানেল আইয়ে প্রচারের পর থেকেই প্রশংসায় ভাসছে নাটকটি। ইউটিউবেও সাড়া ফেলেছে। আর এবার দর্শক চাহিদার কথা বিবেচনা ‘পুনর্জন্ম ২’ নির্মাণের ঘোষণা দিলেন নির্মাতা ভিকি জাহেদ।

বুধবার রাতে এক ফেসবুক স্ট্যাটাসে ‘পুনর্জন্ম’ নাটকের দর্শক সাড়া নিয়ে স্বস্তি প্রকাশ করেন তিনি।

দর্শকের উদ্দেশে ভিকি লিখেন, ‘পুনর্জন্ম’ নাটকের এমন চমৎকার রেস্পন্স পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত। এই কাজটা রিলিজের আগে থেকেই ছিলো আলোচনার শীর্ষে। তাই কাজটা আপনারা কীভাবে গ্রহণ করবেন সেই ব্যাপার নিয়ে আমরা ও উৎকণ্ঠিত ছিলাম।

সফলতার এই লগ্নে নাটকটের সঙ্গে জড়িত সকল কলাকুশলীদেরও স্মরণ করেন ভিকি। লিখেন, আমাদের পুরো ভি ক্রিয়েশন্স টিম এবং ডিওপি সুমন হোসেইন অনেক কষ্ট করেছেন এই প্রজেক্টের পিছনে। আফরান নিশো, মেহজাবীন চৌধুরী, কাজী নওশাবা আহমেদ, শাহেদ আলী, মুকুল সিরাজ সহ সকল অভিনেতারা নিজেদের সর্বোচ্চ চেষ্টা করেছেন। সকল প্রকার সহযোগিতার জন্য প্রযোজক চ্যানেল আই এর প্রতি রইলো অশেষ কৃতজ্ঞতা।

পরিশেষে ‘পুনর্জন্ম ২’ নির্মাণের ঘোষণাদানকালে ভিকি লিখেন, ‘খেলা এখনো শেষ হয় নাই, ‘পুনর্জন্ম ২’ আসছে!

এক সাক্ষাৎকারে ভিকি জানান, পুর্নজন্ম নাটকের মাধ্যমে সঠিকভাবে ডার্ক থ্রিলার গল্প বলতে চেয়েছি। যেন টান টান উত্তেজনা থাকে। কাজটি টুইস্টে ভরপুর ছিল। দর্শক প্রেডিকশন করতে পারেনি শেষে কী হতে যাচ্ছে। খুব ভালো রেসপন্স পাচ্ছি। এই রেসপন্স আমাকে পরবর্তী কাজ আরও ভালো করতে উৎসাহিত করছে।

সাননিউজ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রিয়াদে হুতি হামলায় নিহত দুই বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় জমে থাকা কালো মেঘ এবার সরাসরি আঘাত হানল প্রবাসীদের রক...

ক্লাব ফুটবলে নেমেই জোড়া গোল করলেন মেসি

দেশের জার্সির মায়া কাটিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর শূন্যতা ক্লাব ফুট...

মুম্বাইয়ে অভিনেতা ইমরান খান আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের...

চীনের অর্থনৈতিক সংকটের গভীরে লুকিয়ে থাকা নানা সমীকরণ

খাদের কিনারায় থাকা আবাসন বাজার চাঙ্গা করতে এবং শ্লথ হয়ে পড়া অর্থনীতিকে গতিশীল...

জেলেনস্কিকে সরাতে চান ট্রাম্প, রাশিয়ার সঙ্গে চুক্তিতে তোলপাড়

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সরিয়ে নতুন নেতৃত্ব আনার পক্ষে মত দ...

‘আত্মগোপনে’ সৌদি যুবরাজ

ইয়েমেনের ইরান সমর্থিত বিদ্রোহী গোষ্ঠী হুতিদের ঘন ঘন ক্ষেপণাস্ত্র ও ড্রোন হাম...

পুরান ঢাকায় মনজুর খান প্লাজায় ভয়াবহ অগ্নিকাণ্ড

পুরান ঢাকার চকবাজারের মনজুর খান প্লাজা মার্কেটে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘ...

ঢাকা-রিয়াদ রুটের সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত

সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম বন্ধ থাকায় আগ...

দিল্লিতে বিরোধীদের পদযাত্রা ঘিরে নিরাপত্তা জোরদার, আটক ১২ সাংবাদিক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ভোটার তালিকায় অনিয়মের...

চকবাজারে সাততলা ভবনের মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

রাজধানীর পুরান ঢাকার চকবাজারে সাততলা একটি ভবনের ষষ্ঠ তলায় অবস্থিত একটি মার্কে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা