বিনোদন

আবারও শাহরুখ-কাজল জুটি!

বিনোদন ডেস্ক : বলিউডের অন্যতম আইকনিক জুটি শাহরুখ খান ও কাজল। রোম্যান্টিক সিনেমার প্রসঙ্গ উঠলেই তাদের নাম চলে আসে প্রথমে। সেই নব্বই দশক থেকে এখনো তাদের রসায়ন দর্শকদের কাছে সমান প্রিয়। আর তাই দর্শকদের সামনে আবারও জুটি বেঁধে আসছেন শাহরুখ-কাজল।

বলিউডের বিখ্যাত পরিচালক রাজকুমার হিরানির নতুন একটি সিনেমায় শাহরুখের অভিনয় করার কথা শোনা যাচ্ছে অনেক আগে থেকেই। সম্প্রতি সিনেমাটি সম্পর্কে নতুন তথ্য প্রকাশ্যে আসে। তা হলো, এখানে অভিনয় করবেন তাপসী পান্নু, বিদ্যা বালান, মনোজ বাজপায়ী ও বোমান ইরানির মতো নন্দিত তারকারা।

এবার হিরানির ঘনিষ্ঠ এক সূত্রে জানা গেল, সিনেমাটিতে শাহরুখের বিপরীতে থাকছেন কাজল। এই সিনেমার গল্প আবর্তিত হবে এক ব্যক্তি ও তার পরিবারের কানাডা ভ্রমণ নিয়ে। এতে কিং খান ও কাজল থাকবেন স্বামী-স্ত্রীর ভূমিকায়। সেই যাত্রায় শাহরুখকে সাহায্য করবে বিদ্যা বালনের চরিত্র। আর সাংবাদিকের ভূমিকায় দেখা যাবে তাপসীকে।

যদিও এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয়নি কিংবা শিল্পীদের চুক্তিবদ্ধ করানো হয়নি। তবে সূত্রের দাবি, সব ঠিক থাকলে এই তারকারাই থাকবেন শাহরুখ-হিরানির প্রজেক্টে। আগামী বছরের এপ্রিল নাগাদ এর শুটিং হতে পারে বলে ধারণা।

প্রসঙ্গত, শাহরুখ খান ও কাজলকে একসঙ্গে সর্বশেষ দেখা গিয়েছে ‘দিলওয়ালে’ সিনেমায়। এটি মুক্তি পেয়েছিল ২০১৫ সালে।

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রিয়াদে হুতি হামলায় নিহত দুই বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় জমে থাকা কালো মেঘ এবার সরাসরি আঘাত হানল প্রবাসীদের রক...

ক্লাব ফুটবলে নেমেই জোড়া গোল করলেন মেসি

দেশের জার্সির মায়া কাটিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর শূন্যতা ক্লাব ফুট...

মুম্বাইয়ে অভিনেতা ইমরান খান আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের...

চীনের অর্থনৈতিক সংকটের গভীরে লুকিয়ে থাকা নানা সমীকরণ

খাদের কিনারায় থাকা আবাসন বাজার চাঙ্গা করতে এবং শ্লথ হয়ে পড়া অর্থনীতিকে গতিশীল...

জেলেনস্কিকে সরাতে চান ট্রাম্প, রাশিয়ার সঙ্গে চুক্তিতে তোলপাড়

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সরিয়ে নতুন নেতৃত্ব আনার পক্ষে মত দ...

‘আত্মগোপনে’ সৌদি যুবরাজ

ইয়েমেনের ইরান সমর্থিত বিদ্রোহী গোষ্ঠী হুতিদের ঘন ঘন ক্ষেপণাস্ত্র ও ড্রোন হাম...

পুরান ঢাকায় মনজুর খান প্লাজায় ভয়াবহ অগ্নিকাণ্ড

পুরান ঢাকার চকবাজারের মনজুর খান প্লাজা মার্কেটে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘ...

ঢাকা-রিয়াদ রুটের সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত

সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম বন্ধ থাকায় আগ...

দিল্লিতে বিরোধীদের পদযাত্রা ঘিরে নিরাপত্তা জোরদার, আটক ১২ সাংবাদিক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ভোটার তালিকায় অনিয়মের...

চকবাজারে সাততলা ভবনের মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

রাজধানীর পুরান ঢাকার চকবাজারে সাততলা একটি ভবনের ষষ্ঠ তলায় অবস্থিত একটি মার্কে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা