বিনোদন

দেব-রুক্মিণীর রসায়ন

বিনোদন : জনপ্রিয় তারকা জুটি দেব-রুক্মিণী মৈত্রের রিল ও রিয়েল লাইফের রসায়ন সম্পর্কে সকলেই অবগত। রুক্মিণী মাত্র ১৩ বছর বয়সে মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করেছিলেন। অন্যদিকে ‘আই লাভ ইউ’ সিনেমার মধ্যদিয়ে রূপালি পর্দায় পথচলা শুরু করেন দেব। ২০০৭ সাল থেকেই দেবকে পছন্দ করেন রুক্মিণী।

জানা যায়, ক্যারিয়ারের প্রথম দিকে নায়িকা শুভশ্রী গাঙ্গুলির সঙ্গে প্রেমে জড়িয়েছিলেন দেব। সিনেমায় কাজ করার সুবাদে ব্যক্তিগত জীবনেও বেশ ঘনিষ্ঠ হয়ে পড়েন তারা।

দেব-শুভশ্রীর সেই প্রেমে নাকি বেজায় ক্ষুব্ধ হয়েছিলেন রুক্মিণী। সেজন্য শুভশ্রীর সঙ্গে দেবের প্রেম ভেঙে যাওয়ায় বেশ খুশি হন তিনি। এরপর দেবের পাশে বন্ধু হয়ে এগিয়ে আসেন। আর সেই বন্ধুত্ব রূপ নেয় ভালোবাসায়। দেবও রুক্মিণীকে জড়িয়ে নেন নিজের সঙ্গে।

২০১৭ সালে দেবের হাত ধরেই সিনেমায় পা রাখেন রুক্মিণী মৈত্র। সিনেমাটির নাম ‘চ্যাম্প’। এরপর তারা জুটি বেঁধে অভিনয় করেন ‘কিডন্যাপ’, ‘পাসওয়ার্ড’, ‘ককপিট’ ও ‘কবীর’ সিনেমাগুলোতে।

শোনা যায়, রুক্মিণীর পরিবারের সঙ্গেও দেবের দারুণ সম্পর্ক। প্রায়শই তাদেরকে পারিবারিক আবহে দেখা যায়। এ থেকে ধারণা করা হচ্ছে, শিগগিরই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন তারা। যদিও তারা এ ব্যাপারে কিছুই বলেননি।

সান নিউজ/ এমএইচআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

ফুলবাড়ীর কয়লার দিকে দৃষ্টি সরকারের

দেশের উত্তরাঞ্চলের কয়লা তথা ফুলবাড়ির কয়লা উত্তোলন...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা