বিনোদন

গানের অর্থ প্রকাশ করলেন জেনিফার

বিনোদন ডেস্ক : গানের রাজ্যে ভালোই ডুবে রয়েছেন একাধারে গায়িকা, অভিনেত্রী ও নৃত্যশিল্পী জেনিফার লোপেজ! ৫১ বছর বয়সী এই আমেরিকান সুপারস্টারের নতুন গান 'কাম্বিনো এল পাসো' মুক্তি পাবে আগামী সোমবার। পুয়ের্তো রিকান গায়ক রো আলেহান্দ্রোর সঙ্গে যৌথভাবে গানটি গেয়েছেন তিনি।

সম্প্রতিই দীর্ঘদিনের প্রেমিক অ্যালেক্স রড্রিগেজের সঙ্গে এনগেনমেন্ট বাতিল করেছেন জেনিফার। বর্তমানে প্রাক্তন প্রেমিক বেন অ্যাফ্লেকের সঙ্গে রোমান্টিক সম্পর্ক আবারও জোড়া লাগিয়েছেন তিনি।

জেনিফারের দাবি, নতুন গানটি 'নিশ্চিতভাবে একান্তই আমার নিজেকে নিয়ে, পরিবর্তন ঘিরে।'

'পরিবর্তনকে স্বাগত জানিয়ে নতুন পদক্ষেপ নিতে ভয় না পাওয়ার প্রেরণা জোগাবে এ গান,' বলেছেন তিনি এক সাক্ষাৎকারে।

স্প্যানিশ 'কাম্বিনো এল পাসো' কথাটির সরল বাংলা, 'পরিবর্তনের জন্য পদক্ষেপ'।

জেনিফার বলেন, 'এ হলো স্রেফ সামনের দিকে পা বাড়ানো, যা আপনার নিজের জন্য একান্তই দরকার। যদি কোনোকিছুকে ঠিক মনে না হয়, তা সেটি আপনার জীবনে যে জায়গাই দখল করে রাখুক ন কেন, সেটির কাছ থেকে স্রেফ নাচতে নাচরে সরে যাওয়াই উচিত।'

তিনি আরও জানিয়েছেন, নতুন গানটির উৎসও নাচ। 'নাচই জীবন, এবং আনন্দ ও সুখ,' বলেন এই পপস্টার।

জেনিফার বলেন, 'তাই যখনই আমি নাচের কথা বলি, তার মানে অন্যকিছু বোঝাচ্ছি। সে (এ গানের চরিত্র) স্রেফ নেচে বেড়ায়; নাচতেই থাকে। এভাবে আপনি প্রাণ ফিরে পাবেন। নিজের ভেতর নিজেকে খুঁজে পাবেন। হবেন সুখী। এ বার্তাই এই গান ধারণ করেছে।'

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা