বিনোদন

নতুন গান নিয়ে হাজির প্রমিথিউসের বিপ্লব

বিনোদন ডেস্ক: এখন ভক্তদের কাছে যেন নস্টালজিয়া! গানে তাকে পাওয়া যায় না। বলছি প্রমিথিউসের বিপ্লব কথা। বেছে নিয়েছেন প্রবাস জীবন। শূন্য দশকের জনপ্রিয় এ ব্যান্ডের অন্যতম সদস্য বিপ্লব এখন সপরিবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের কুইন্সে থাকেন। তবে গানকে ভুলে যাননি।

তাই অনেকটা চমক আকারেই প্রকাশিত হলো এই তারকার নতুন গান ‘পাখি’। নিজের ইউটিউব চ্যানেল বিপ্লব প্রোতে অবমুক্ত হয়েছে এটি।

গানের কয়েকটি বাক্য এমন- চাইলে আমি পাখি হয়ে যাই/ চাইলে আবার দূরে সরে যাই/ ইচ্ছে হলেই স্বপ্ন হবো/ তোমার চোখের তারায় আলো ছড়াবো।

লিখেছেন রাজু চৌধুরী ও বিপ্লব। সুর ও সংগীত করেছেন বিপ্লব নিজেই।

বিপ্লব বলেন, ‘গানটি ভিডিও আকারে রিলিজ করার পরিকল্পনা ছিল। কিন্তু ভিডিও করতে অনেক দেরি হচ্ছে। মানুষ বারবার গানটি প্রসঙ্গে জানতে চাইছেন। তাই অডিও ও ছবি দিয়ে এটি অবমুক্ত হলো।’

সপরিবারে প্রবাসী বিপ্লবের বড় ছেলে আদিব কুইন্সের একটি স্কুলে টেন গ্রেডে আর মেয়ে তটিনী নাইন গ্রেডে পড়ে। ছোট ছেলে অ্যারন পড়ে কিন্ডারগার্টেনে। বিপ্লব নিজে ব্যস্ত জীবিকা নিয়ে। এর মধ্যেই গানের পাশে আছেন এই তারকা।

তিনি বলেন, ‘‘প্রবাসে থেকেও শ্রোতাদের কথা ভুলে থাকতে পারি না। যখনই সময় পাই নতুন গানের আয়োজন করার চেষ্টা করি। সেই চেষ্টা থেকেই ‘পাখি’ গানটি। এটি রক ধাঁচের গান হলেও এতে মেলোডির ছোঁয়া আছে, যা অনেকের ভালো লাগবে বলেই আশা করি।’’

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ কারাগারে অসুস্থ দীপু মনি, পাঠানো হলো ঢাকা মেডিকেলে

মুন্সীগঞ্জ জেলা কারাগারে বন্দি সাবেক সমাজকল্যাণ, শিক্ষা ও পররাষ্ট্রমন্ত্রী ডা...

ঝড়-বৃষ্টির সতর্কতা: ১১ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া

দেশের বিভিন্ন অঞ্চলে আবারও আবহাওয়ার পরিবর্তনের আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অ...

পদ্মা সেতুর ৪ বছরে টোল আদায় ৩,৩৯২ কোটি টাকা

যোগাযোগ ব্যবস্থার মাইল ফলক হিসেবে ৪ বছরে পদ্মা সেতুর টোল আদায় হয়েছে ৩ হাজার ৩...

প্রধানমন্ত্রীর নতুন অর্থনৈতিক রোডম্যাপ: তিন ধাপের পরিকল্পনা

দেশের অর্থনীতিকে দীর্ঘমেয়াদি ভিত্তির ওপর দাঁড় করাতে পুনরুদ্ধার, উত্তরণ এবং পু...

হারারে টেস্টে লড়াই জমাচ্ছে জিম্বাবুয়ে, ১০০ রানে থামাতে চায় বাংলাদেশ

হারারে টেস্টের প্রথম দিনে ব্যাটিং ব্যর্থতায় বড় চাপে পড়ে গেছে বাংলাদেশ দল। মাত...

দোহায় যুক্তরাষ্ট্র-ইরান বৈঠক , তেহরানের ভিন্ন সুর

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, আগামী মঙ্...

মুন্সীগঞ্জে অপহরণ মামলার ‘মাস্টারমাইন্ড’সহ আরও দুই আসামি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে আলোচিত অপহরণ ও ৪ লাখ টাকা মুক্তিপণ দাবির মামলায় মূল পরিকল্পনাকারী...

সংসদে মাদারীপুরের শিক্ষার্থীদের শিক্ষা সফর, প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ

মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়ার প্রচেষ্টায় জাতীয় সংসদের বাজে...

মুন্সীগঞ্জ শহরে ১০৫ পিস ইয়াবাসহ একজন আটক

মুন্সীগঞ্জে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের মাদকবিরোধী অভিযানে ১০৫ পিস ইয়াব...

কক্সবাজারের বালুতেই লুকিয়ে বিলিয়ন ডলারের সম্ভাবনা

বাংলাদেশের দীর্ঘতম সমুদ্রসৈকত কক্সবাজার শুধু পর্যটনের জন্যই নয়, মূল্যবান খনিজ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা