বিনোদন

সংগীত নক্ষত্র হৃদিকা সাহা আশা 

নরসিংদী প্রতিনিধি: হৃদিকা সাহা আশা, বাংলাদেশ ও কোলকাতার সংগীত অঙ্গনে উদীয়মান এক সম্ভাবনাময় সঙ্গীত শিল্পীর নাম। সান নিউজের সাথে কথা হয় এই গুণী শিল্পীর।

গত বছর দূর্গা পূজায় একটি পুজোর মৌলিক গান রিলিজ হয়েছিল এ ছাড়াও বিভিন্ন সময়ে জাতীয় ও স্থানীয় বহু সঙ্গীত আসরে স্টেজ মাতিয়ে চলেন তিনি। তাছাড়াও খুব সম্প্রতি ফ্রেশ টিস্যুর একটি বিজ্ঞাপনেও কাজ করেছেন। প্রাপ্ত পুরস্কারের মধ্যে শেখ রাসেল শিশু কিশোর পরিষদ আয়োজিত প্রতিযোগিতায় ২য় স্থান। ২০১৬ সালে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক জাতীয় স্বর্ণপদক গ্রহণ , কলকাতা টিভিতে সুপারস্টার অব বেঙ্গল সিজন ৩ ( ১ম রানার আপ) হওয়ার গৌরব অর্জন, পাশাপাশি দেশের জেলা ও উপজেলা পর্যায় বিভিন্ন প্রতিযোগিতায় বিভিন্ন সময়ে কৃতিত্ব অর্জন করার গল্প রয়েছে তার জীবনে।

গুণী এ শিল্পী সর্বদা শ্রদ্ধা জ্ঞাপন করেন শ্রদ্ধেয় বাদল বিশ্বাস স্যারের প্রতি যার কাছে সংগীত জীবনের হাতেখড়ি হয়েছিল। তার পছন্দের সেরা ব্যক্তির তালিকায় রয়েছে তারাই যাদের কাছ থেকে জীবন চলার পথে অনেক কিছু শিখেছেন। যাদের উপদেশ মেনে চলেছেন তাঁরাই তার কাছে সেরা ব্যক্তি।

হৃদিকার ইচ্ছে সংগীত নিয়ে গভীর গবেষণা করা। দৃঢ় ইচ্ছা একদিন এ দেশের মাটি ও মানুষের ভালবাসায় বাংলা সংগীতকে নিয়ে যাবেন বিশ্বের অনন্য মর্যাদায়। পথ হাঁটছেন অনেক বড় শিল্পী হওয়ার গভীর প্রত্যয়ে। বাংলা গানে বিশ্বজয়ের বিশ্বাস হৃদয়ে ধারণ করে বিশ্বের কাছে নিজেকে তুলে ধরার ইচ্ছে তার বহুদিনের। ইতোমধ্যে বৃহৎ-পরিসরে কয়েকটি প্রতিযোগিতার শীর্ষে থেকে তা প্রমানও করেছেন হৃদিকা।

সান নিউজ/ আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বার কাউন্সিলে অ্যাডহক কমিটি: ৩০ দিনের মধ্যে নির্বাচনের দাবি

বাংলাদেশ বার কাউন্সিল পরিচালনার জন্য সম্প্রতি গঠিত ১৫ সদস্যের অ্যাডহক কমিটির...

ঢাবির প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধানমন্ত্রীর বার্তা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেওয়া শুভেচ্ছা বার্তায...

গোয়ালন্দে সরকারি খালে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নে সরকারি খালের উপর অবৈধভাবে গড়ে উঠা মু...

গাড়ির মালিকদের জন্য দুঃসংবাদ ! 

রাজধানী ঢাকার দীর্ঘদিনের যানজট সমস্যা নিরসনে নতুন পদক্ষেপের পরিকল্পনা করছে সর...

সাইবার নিরাপত্তা বেশি গুরুত্বপূর্ণ: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, সময়ের সঙ্গে নিরাপত্তার ধারণ...

এবার স্পাইডারম্যানের নতুন টিজারে মেসি

ফুটবল মাঠের পর এবার সুপারহিরোর জগতে দেখা মিলল আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী অধিনায...

নারীসহ যুবক আটকের ঘটনায় হয়রানি, প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ  

মাদারীপুরে নারীসহ এক যুবক আটকের ঘটনার একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ...

এক প্রশ্নেই হবে সব বোর্ডের এইচএসসি পরীক্ষা 

আগামী বৃহস্পতিবার (২ জুলাই) শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা।

গাইবান্ধায় নাতির ছুরিকাঘাতে দাদি নিহত

গাইবান্ধার সাঘাটা উপজেলায় পারিবারিক বিরোধের জেরে নাতির উপর্যুপরি ছুরিকাঘাতে দ...

গণভোটের রায় না মানায় রাজনীতিতে সংকট: জামায়াত আমির

গণভোটের রায় না মানার কারণেই রাজনীতিতে সংকট তৈরি হয়েছে বলেও মন্তব্য করেছেন জাম...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা