বিনোদন

তৃতীয় লিঙ্গের চরিত্রে শামীম

বিনোদন ডেস্ক: তৃতীয় লিঙ্গের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে জনপ্রিয় অভিনেতা শামীম হাসান সরকারকে। সম্প্রতি সাভার ও তেজগাঁওয়ে তিনদিন ধরে নাটকটির শুটিং সম্পন্ন হয়েছে। এটির নির্মাতা মুহাম্মদ মিফতা আনান।

শামীম হাসান সরকার বলেন, ‘এই নাটকে আমি ছেলে হয়ে জন্মাই। যার ফলে আমার নাম থাকে নয়ন। পরে জানা যায় আমি ছেলে নয়, তৃতীয় লিঙ্গের মানুষ। তখন নামটিও বদলে যায়। নয়ন থেকে হয়ে যাই নেয়না। নাটকটির মাধ্যমে বিনোদনের পাশাপাশি একটি গুরুত্বপূর্ণ মেসেজ দেওয়া হয়েছে। নিজের জায়গা থেকে আমি কাজটি খুব উপভোগ করেছি। এবার ঈদে আমার সবেচেয়ে বেশি ফোকাস থাকবে নাকটির দিকে। আশা করি দর্শকের ভালো লাগবে।’

তিনি আরও বলেন, “তৃতীয় লিঙ্গের মানুষ সাজার জন্য মেকআপ নেওয়াটা ছিল বেশ চ্যালেঞ্জিং। কারণ জীবনে কখনো এই চরিত্র করিনি। আমাকে যিনি মেকআপ করিয়েছেন তিনি ‘কমন জেন্ডার’ সিনেমাসহ আরও বড় বড় কাজ করেছেন।

শাড়ী, চুড়ি, ব্লাউজ সব ঠিক রেখে অভিনয় করাটা এত সহজ ছিল না। প্রথম দিন ঠিকভাবে চরিত্র ঢুকতেও পারিনি। তবে পরের দুই দিন যেভাবে চেয়েছি সেভাবেই কাজটি করতে পেরেছি।’ আগামী ঈদেই নাটকটি দেখতে পাবেন দর্শক।

সান নিউজ/ এমএইচআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা