বিনোদন

পোশাকের আভিজাত্যে প্রিয়াঙ্কা

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার খ্যাতি এখন ভারতের সীমানা ছাড়িয়ে। হলিউডে পা রেখেও আধিপত্য বিস্তার করছেন এই অভিনেত্রী। লাইমলাইট নিজের দিকে টেনে রাখতে দারুণ পারদর্শি তিনি। যে অনুষ্ঠানেই উপস্থিত হন না কেন, ক্যামেরার লেন্স নিজের দিকেই ঘুরিয়ে নেন। স্বাভাবিক কারণে বার বার চর্চিত এই নায়িকা।

প্রিয়াঙ্কাকে নিয়ে যতবার চর্চা হয়েছে, তার অন্যতম কারণ তার পোশাক। গ্র্যামি কিংবা মেটগালা অথবা কোনো ফটো শুট, প্রিয়াঙ্কার ‘অদ্ভুত’ সাজ-পোশাক চর্চায় উঠে এসেছে। কিন্তু এই অদ্ভুত পোশাকের মূল্য শুনলে অনেকের চোখই কপালে উঠে যাবে। প্রিয়াঙ্কার ব্যয়বহুল এসব পোশাক নিয়ে সাজানো হয়েছে এই প্রতিবেদন।

২০১৮ সালের মেটগালায় উপস্থিত ছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। এই আসরে তার পোশাকের জন্য যথেষ্ট চর্চায় ছিলেন তিনি। মেরুন রঙের গাউনের সঙ্গে মাথায় সোনালি রঙের টুপি লাগানো ছিল। মেরুন ভেলভেট ওই গাউন বানাতে সময় লেগেছিল ২৫০ ঘণ্টা, খরচ হয়েছিল ২২ লাখ রুপি (বাংলাদেশি মুদ্রায় ২৫ লাখ ১৩ হাজার ৫২৫ টাকা)। এই পোশাকের এত দামের কারণ ছিল টুপির মতো উপরের অংশটা। সোনালি রঙের এই অংশটি স্বর্ণ এবং মূল্যবান পাথর দিয়ে হাতে বোনা হয়েছিল।

২০১৯ সালের মেটগালাতে প্রিয়াঙ্কা চোপড়ার ক্যাম্প লেডি’র সাজ নিয়ে তুমুল ঝড় উঠেছিল অন্তর্জালে। ‘ক্যাম্প’-এর মূল ভাবনা স্বাভাবিকতার বাইরে গিয়ে সাজ। যে সাজের মধ্যে নাটকীয়তা থাকবে, ওভার দ্য-টপ একটা ব্যাপার থাকবে। আর এই ভাবনা পোশাক, স্টাইল স্টেটমেন্টে ফুটিয়ে তুলেছিলেন প্রিয়াঙ্কা। কিন্তু নেটিজেনরা গুরুগম্ভীর এসব ভাবনার বাইরে গিয়ে মজা নিয়েছেন! রুপালি এই পোশাকের জন্য প্রিয়াঙ্কাকে খরচ করতে হয়েছিল ৪৫ লাখ রুপি (বাংলাদেশি মুদ্রায় ৫১ লাখ ৪১ হাজার ৩০১ টাকা)।

২০২০ সালে স্বামী নিক জোনাসকে নিয়ে গ্র্যামি অ্যাওয়ার্ডের লাল গালিচায় হাজির হন প্রিয়াঙ্কা চোপড়া। সাদা বুক খোলা গাউন, নাভির উপর থাকা একটি উজ্জ্বল পাথর সকলের চোখ ধাঁধিয়ে দেয়। তার এই পোশাক নিয়ে বিস্তর চর্চা হয়েছে। ডিপ ভি-নেক লং গাউনটি স্ব-স্থানে কীভাবে ছিল তা নিয়ে আলোচনায় মেতেছিলেন নেটিজেনরা।

প্রিয়াঙ্কার বিশেষ ডিপ ভি-নেক লং গাউনটি তৈরি করেছিলেন তামারা র্যালফ ও মাইকেল রুশো। পোশাকটি তৈরির সময় বিষয়টি তারা মাথায় রেখেছিলেন। তাই প্রিয়াঙ্কার ত্বকের রঙের সঙ্গে সামঞ্জস্য রেখে ‘তুল’ দিয়ে বেঁধে রাখা ছিল গাউনটি। নেটের মতো থাকায় যা ক্যামেরায় ধরা পড়েনি। ‘তুল’ হলো এক ধরনের জরির মতো সুক্ষ্ম পাতলা কাপড়। এই পোশাকের জন্য প্রিয়াঙ্কা ব্যয় করেছিলেন ৭৭ লাখ রুপি (বাংলাদেশি মুদ্রায় ৮৭ লাখ ৯৭ হাজার ৩৩৮ টাকা)।

গোলাপি রঙের রোমশ জ্যাকেটে নজর কেড়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। একটি অনুষ্ঠানে এটি পরে হাজির হয়েছিলেন তিনি। এই জ্যাকেটটি পিটার দুন্দাস ফক্সের কাছ থেকে কিনেছিলেন প্রিয়াঙ্কা। বিনিময়ে তাকে গুণতে হয়েছিল ১৩ লাখ রুপি (বাংলাদেশি মুদ্রায় ১৪ লাখ ৮৫ হাজার ২৬৪ টাকা)।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ কারাগারে অসুস্থ দীপু মনি, পাঠানো হলো ঢাকা মেডিকেলে

মুন্সীগঞ্জ জেলা কারাগারে বন্দি সাবেক সমাজকল্যাণ, শিক্ষা ও পররাষ্ট্রমন্ত্রী ডা...

পদ্মা সেতুর ৪ বছরে টোল আদায় ৩,৩৯২ কোটি টাকা

যোগাযোগ ব্যবস্থার মাইল ফলক হিসেবে ৪ বছরে পদ্মা সেতুর টোল আদায় হয়েছে ৩ হাজার ৩...

ঝড়-বৃষ্টির সতর্কতা: ১১ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া

দেশের বিভিন্ন অঞ্চলে আবারও আবহাওয়ার পরিবর্তনের আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অ...

চলে গেলেন শিল্পী মুস্তাফা মনোয়ার

দেশের বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও খ্যাতিমান চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আ...

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচন শুরু, প্রস্তুতিতে ইসি

বাংলাদেশে বহুল প্রতীক্ষিত স্থানীয় সরকার নির্বাচন আগামী সেপ্টেম্বর-অক্টোবর মাস...

মাদারীপুরে ১১৬৫ পিস ইয়াবা উদ্ধার, আটক ১ 

মাদারীপুরের শিবচর উপজেলায় অভিযান চালিয়ে বাড়ির উঠানের কোণায় মাটির নিচে লুকানো...

আসামি মিম বেগম নাটোর থেকে গ্রেপ্তার

ঝালকাঠিতে আলোচিত নাইম তালুকদার হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মিম বেগম (২৪)-ক...

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে দৃঢ়প্রত্যয়ী প্রধানমন্ত্রী 

জাতীয় অগ্রাধিকার বিবেচনায় ‘তিস্তা মহাপরিকল্পনা’ বাস্তবায়নে সরকারে...

রাজধানীতে পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ৯৪ 

ঢাকার বিভিন্ন এলাকায় থেকে বিশেষ অভিযান চালিয়ে ৯৪ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহ...

পলাশবাড়ী পৌরসভায় ১৪৪ ধারা জারি

গাইবান্ধার পলাশবাড়ী পৌরসভায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। মঙ্গলবার (৩০ জ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা