বিনোদন

উন্মাদনা ছড়ালেন অপু বিশ্বাস

বিনোদন ডেস্ক: ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস। বাচ্চা হওয়ার পর থেকে বেশ মুটিয়ে গিয়েছিলেন। শরীরে বিষয় নিয়ে অনেক কথা শুনতে হয়েছে তাকে। এমনকি মোটা, মোটা বলতো তাকে। কাজ পাওয়া নিয়েও অনেক প্রতিবন্ধকতায় পড়তে হয়েছিল। সেই তিনি নিজেকে বদলে নিচ্ছেন।

মন দিয়েছেন ফিগার ঠিক রাখার মিশনে। এরইমধ্যে বেশ ওজন কমিয়ে এনেছেন। ঝড়েছে মেদ। স্বভাবতই বেড়েছে সৌন্দর্যের জৌলুস।

খাদ্য তালিকা পরিবর্তনের পাশাপাশি নিয়মিতই জিমে গিয়ে শরীর চর্চা করছেন অপু বিশ্বাস। তারই ঝলক দেখা যায় মাঝে মাঝে সোশ্যাল মিডিয়ায়। জিমে গিয়ে কখনো একা, কখনো বা ছেলে জয়কে নিয়ে ছবি পোস্ট করেন এই নায়িকা।

সোমবার (২৮ জুন) সকালে কালো পোশাকে কিছু ছবি ফেসবুক পেজে শেয়ার করেছেন অপু। সেখানে মেকাপহীন অপু গ্ল্যামারের ছটায় শরীরী উষ্ণতা ছড়িয়েছেন। যা বেশ মনে ধরেছে নেটিজেনদের।

‘গুড মর্নিং’ ক্যাপশনের ছবিগুলোতে দুই ঘণ্টার ব্যবধানে ৬০ হাজারেরও বেশি লাইক পড়েছে। মন্তব্য দেখা গেল ১০ হাজারের মতো। ছবির এ পোস্ট শেয়ারও করেছেন প্রায় ২০০ জন।

অপু বিশ্বাস এই মুহূর্তে বেশ কিছু সিনেমায় কাজ করছেন। তার ব্যস্ততা এখন চলচ্চিত্রকে ঘিরেই। সদ্যই শেষ করেছেন ‘বৃক্ষছায়া’ ছবির কাজ। শুরু করেছেন ডি এ তায়েবের বিপরীতে একটি সিনেমার শুটিং।

সর্বশেষ ঢালিউড কুইন’খ্যাত এই নায়িকার ‘প্রিয় কমলা’ নামের একটি সিনেমা মুক্তি পেয়েছে। শাহরিয়ার নাজিম জয় পরিচালিত সেই সিনেমায় অপুর নায়ক ছিলেন লাভার বয় বাপ্পী চৌধুরী।

মুক্তির অপেক্ষায় আছে বাংলাদেশে ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’, কলকাতায় নচিকেতা চক্রবর্তীর গল্পে ‘শর্টকাট’ নামের সিনেমা দুটি।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তেল সংকটে বাড়ছে বিশ্ব অর্থনীতির ঝুঁকি, সতর্ক করল আইএমএফ

জরুরি তেলের মজুত কমে আসা, সরকারি ঋণের বোঝা বৃদ্ধি...

রাজউকের সাবেক চেয়ারম্যানসহ ৮ জনকে ১৪ বছর করে কারাদণ্ড

রাজধানীর পূর্বাচল আবাসিক প্রকল্পে প্লট বরাদ্দে দুর...

প্রবৃদ্ধির গতি মন্থর ও মূল্যস্ফীতির ধাক্কায় নতুন করে চাপে দেশের অর্থনীতি

বিশ্বব্যাংক এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) চলমান যৌথ বার্ষিক সভা উপল...

সাক্ষাৎকারে ভয়ংকর অভিজ্ঞতার কথা জানালেন অভিনেত্রী

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী নীতি টেলর সম্প্রতি নিজের জীবনের তিক্ত অভিজ্...

রূপপুরে চালু হচ্ছে রোসাটমের ওআইএসএস প্রযুক্তি

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ও দ্বিতীয়...

পাকিস্তানে ৩৮.৩ শতাংশ মানুষই দারিদ্র্যের যাঁতাকলে পিষ্ট, বাংলাদেশে ১৪.৯ শতাংশ

বিশ্বজুড়ে মানুষের জীবনযাত্রার মান এবং বঞ্চনার সার্বিক চিত্র নিয়ে সম্প্রতি এক...

কঠিন ভূরাজনৈতিক ভারসাম্যের মুখে পাকিস্তান

সৌদি আরবের সঙ্গে গভীর আর্থিক নির্ভরতা এবং কৌশলগত প্রতিরক্ষা চুক্তির জেরে এক জ...

কঠিন ভূরাজনৈতিক ভারসাম্যের মুখে পাকিস্তান

সৌদি আরবের সঙ্গে গভীর আর্থিক নির্ভরতা এবং কৌশলগত প্রতিরক্ষা চুক্তির জেরে এক জ...

রোমাঞ্চকর শেষ বিকেলে জয় পেতে লড়ছে বাংলাদেশ

আবুধাবি টেস্টের শেষ সেশনের খেলা জমে উঠেছে। দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট হারিয়ে আফগা...

সম্পর্ক ভাঙনের গুঞ্জনে মুখ খুললেন কৌশানী

টলিপাড়ার অন্যতম চর্চিত জুটি কৌশানী মুখার্জি ও বনি সেনগুপ্ত। দীর্ঘ এক দশকেরও ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা