বিনোদন

নতুন রূপে ধানুশ

বিনোদন ডেস্ক : ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কাপ্রাপ্ত অভিনেতা ধানুশ। পরিচালক শেখর কামুলার নির্দেশনায় কাজ করতে যাচ্ছেন তিনি। নাম ঠিক না হওয়া এ সিনেমা তামিল, তেলেগু ও হিন্দি ভাষায় নির্মিত হবে। সিনেমাটির জন‌্য মোটা অঙ্কের পারিশ্রমিক নিচ্ছেন ধানুশ।

ভারতীয় সংবাদমাধ‌্যম টলিউড ডটনেট এক প্রতিবেদনে জানিয়েছে, শেখর কামুলা পরিচালিত সিনেমাটির জন‌্য ৩০ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ৩৪ কোটি ২২ লাখ টাকার বেশি) পারিশ্রমিক নিচ্ছেন ধানুশ। এর আগে ধানুশ অভিনীত সিনেমা তেলেগু ভাষায় ডাবিং হয়েছে। কিন্তিু নাম ঠিক না হওয়া এ সিনেমার মাধ‌্যমে তেলেগু ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রাখবেন এই অভিনেতা।

এ সিনেমায় ধানুশের বিপরীতে কে অভিনয় করবেন তা জানা যায়নি। কেমন গল্প নিয়ে এটি নির্মিত হবে সে বিষয়েও মুখ খুলেননি নির্মাতারা। এটি শ্রী ভেঙ্কেটেশ্বর সিনেমাস এলএলপির ব‌্যানারে নির্মিত হবে। এটি প্রযোজনা করছেন নারায়ণ দাশ কে নারাঙ্গ এবং পুসকুর রাম মোহন রাও।

ধানুশ অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘জাগেম তান্ডিরাম’। অ‌্যাকশন-থ্রিলার ঘরানার এ সিনেমা গত ১৮ জুন মুক্তি পেয়েছে। বর্তমানে ধানুশের হাতে রয়েছে হিন্দি ভাষার ‘আতরাঙ্গি রে’, হলিউডের ‘দ‌্য গ্রে ম‌্যান’ ও নাম ঠিক না হওয়া একটি তামিল ভাষার সিনেমা কাজ।

এরই মধ‌্যে ‘আতরাঙ্গি রে’ সিনেমার শুটিং শেষ করেছেন ধানুশ। এতে তার বিপরীতে অভিনয় করেছেন সাইফ আলী খানের কন‌্যা সারা আলী খান। আগামী ৬ আগস্ট এটি মুক্তির কথা রয়েছে। বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন ধানুশ। সেখানেই হলিউডের ‘দ‌্য গ্রে ম‌্যান’ সিনেমার শুটিংয়ের কাজ নিয়ে ব‌্যস্ত সময় পার করছেন এই অভিনেতা। তার সঙ্গে স্ত্রী-সন্তানও রয়েছে।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

তুরস্ককে ৩-০ গোলে হারালো বেলজিয়াম

ক্যারিয়ারের গোধূলিলগ্নে পৌঁছেও বয়স যে শুধুই একটি সংখ্যা, তা আবারও প্রমাণ করল...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

মার্কিন আক্রমণ মোকাবেলায় কানাডার প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হলেও, মার্...

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

নিঃসঙ্গ শক্তিতে পরিণত হচ্ছে আমেরিকা!

দিল্লিতে আয়োজিত অত্যন্ত গুরুত্বপূর্ণ এক আন্তর্জাতিক সম্মেলনে বিশ্ব রাজনীতির চ...

এশিয়ান গেমসে পদক তালিকার শীর্ষে চীন-জাপান

পর্দা নেমেছে ২০তম এশিয়ান গেমসের। চূড়ান্ত হওয়া পদক তালিকার শীর্ষে যথারীতি আধি...

ঝিমলি হয়ে আবারও পর্দায় কৌশানী

টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায় বড় পর্দায় ফিরছেন তার আলোচিত &l...

তেহরানের দেয়ালে ট্রাম্পের ব্যঙ্গাত্মক ছবি

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান তীব্র উত্তেজনার মধ্যেই ইরানের রাজধানী তে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা