বিনোদন

‘আর জীবন নষ্ট করো না’

বিনোদন ডেস্ক: টালিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। নানা সময়ে নানা কারণে তিনি আলোচনায় আসেন। এমনকি তার ব্যক্তিগত জীবন সবসময়ই থাকে চর্চার কেন্দ্রবিন্দুতে। যদিও সেই নিয়ে কুছ পরোয়া নেই শ্রাবন্তীর। একের পর এক ফটোশ্যুটে তাক লাগাচ্ছেন নায়িকা।

প্রেম ভাঙার পর মুভ অন করে অন্য সম্পর্কে যেতে খুব বেশি সময় লাগে না তার। তাইতো তৃতীয় বিয়ে না ভাঙতেই ফের সম্পর্কে জড়িয়েছেন নায়িকা। সদ্য তার চর্চিত প্রেমিককে বাড়িতে পার্টি করতেও দেখা গিয়েছে তাকে। এরপর থেকেই সোশ্যাল মিডিয়ায় ট্রোলড হতে হচ্ছে শ্রাবন্তীকে।

সম্প্রতি একটি গয়না প্রস্তুতকারক সংস্থার হয়ে ফোটোশুট করেছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। সেই ফোটোশুটের ভিডিও পোস্ট করলেন সোশ্যাল মিডিয়ায়। যেখানে নায়িকার ব্যাকগ্রাউন্ডে গান বাজতে দেখা যাচ্ছে,মার্ডার ছবির আলিসার কণ্ঠে দিলকো হাজার বার রোকা রোকা রোকা।

পেয়ার কে ধোকা কেন বললেন নায়িকা তা সকলেরই জানা, তবে তিনি কি তার মনকে প্রেমের বাঁধন থেকে আটকাতে চাইছেন?

সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও পোস্ট হতেই হু হু করে তাতে কমেন্ট করেছেন তার অনুরাগীরা। কেউ কেউ আবার কটাক্ষও করেছেন অভিনেত্রীকে।

'সুপার, বিউটিফুল', 'স্টানিং ব্ল্যাক বিউটি'-র মত কমেন্টের পাশাপাশি উঠে এসেছে 'যদি এতই বোঝো পেয়ার ধোকা, তাহলে বার বার প্রেম করতে যাও কেন সুন্দরী, বিয়েই বা কর কেন?',

এক নেটিজেন লেখেন 'দিল কো রোককে হি রাখনা, নেহিতো ফির এক লাড়কে কা জিন্দেগি বরবাদ হোগা'। অন্য একজন লেখেন 'আর জীবন নষ্ট করো না', স্বভাবতই মিশ্র প্রতিক্রিয়ায় ভরে উঠেছে তাঁর সোশ্যাল মিডিয়ার ওয়াল।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় চা শ্রমিকদের পূর্ণ উৎসব বোনাস না দেওয়ার অভিযোগ

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চা-শ্রমিকদের পূর্...

‎শিশু ধর্ষণ: পাঁচ বছর পর আদালতের রায়ে যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে আট বছরের...

বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে আবিদ শেখ...

বিএনপির সাবেক ৫ বারের এমপি আব্দুল হাই আর নেই

বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, সাবেক উপমন্...

সাজেকে নিরাপত্তা নিশ্চিত করা ও ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী

সাজেকে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং ভ্র...

বিশ্বে চীনের মুরগির মাংসের চাহিদা বাড়ছে

চীনের অভ্যন্তরে খাদ্যাভ্যাসে পরিবর্তন, সরকারের নীতিগত সহায়তা এবং ব্যাপক উৎপাদ...

মাত্র দুই সপ্তাহের রেমিট্যান্স ১৫১ কোটি ডলার

সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ কেউ দেশে রেমিট্যান্স ন...

জাতীয় দলে নতুন সেনসেশন রোনান সুলিভান

জাতীয় ফুটবল দলের দীর্ঘদিনের আক্রমণভাগের গোলখরা দূর করতে বড় ভূমিকা রাখতে পারে...

সকল সরকারি দরপত্র ও ক্রয় প্রক্রিয়া স্থগিতের নির্দেশ

সরকারি সব ধরনের দরপত্র ও ক্রয় প্রক্রিয়া স্থগিতের ন...

মনিরুলসহ পরিবারের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ আদালতের

বিগত আওয়ামী লীগ সরকারের আমলে অবৈধপথে বিত্তশালী বনে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা