বিনোদন

মন-মেজাজ খারাপ তার

বিনোদন ডেস্ক: বলিউডের জনপ্রিয় অভিনেত্রী আনুশকা শর্মা। নানা সময়ে নানা কারণে তিনি আলোচনায় থাকেন। এবার আলোচনায় এসেছেন অন্য কারণে।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচ দেখার প্রতীক্ষায় ছিলেন ক্রিকেটভক্তরা। এ নিয়ে বাড়তি উত্তেজনা বিরাজ করছিল ভারতীয় ক্রিকেট ভক্তদের মধ্যে। তবে সব উন্মাদনায় পানি ঢেলে দিল সাউদাম্পটনের আবহাওয়া। ভারি বৃষ্টি হচ্ছে, থামবার জো নেই।

টিভি পর্দায় এই দৃশ্য দেখে বিরক্ত ক্রিকেট ভক্তরা। প্রথমবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়ানশিপ ফাইনালের আয়োজন, সেখানে যে বৃষ্টি এভাবে সব নষ্ট করে দেবে তা কেন জানত?

স্বভাবতই অপেক্ষা করতে করতে মেজাজ বিগড়ে গেছে আনুশকা শর্মার। সোশ্যাল মিডিয়ার ওয়ালে বিরাট কোহলি বাহিনীর জন্য প্রার্থনা করতে করতে রীতিমতো গান জুড়ে দিয়েছেন অভিনেত্রী। তিনি লিখেছেন- ‘রেইন রেইন গো অ্যাওয়ে… কাম এগেন আফটার ৫ ডেজ'।

ছোটদের জনপ্রিয় ছড়ার লাইনই টুইস্টের সঙ্গে উঠে এসেছে অনুশকার ইনস্টাগ্রামে। আসলে শুধু আনুশকা নয়, ভারতীয় ক্রিকেটে ভক্তদের সবারই এখন এই একটাই আর্জি, ‘রেইন রেইন গো অ্যাওয়ে'।

ছয় মাসের ভামিকাকে নিয়ে এখন ইংল্যান্ডেই রয়েছেন আনুশকা। বিরাটের সঙ্গে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়ানশিপের সাক্ষী থাকতে ইংল্যান্ডে উড়ে গিয়েছিলেন অভিনেত্রী। সেখান থেকে সোশ্যাল মিডিয়ায় নিয়মিত আপডেট পোস্ট করছেন বিরাট ঘরনি।

সাননিউজ /এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বস্তির অলিগলি থেকে নতুন সেনসেশন আরেক লিওনেল

আর্জেন্টিনা ফুটবলে 'লিওনেল' নামটি মানেই অন্যরকম এক আবেগ। নীল-সাদা জার...

ভালো ফল নয়, দক্ষতা অর্জনে ভাষা শিখতে হবে: ববি হাজ্জাজ

ভাষাশিক্ষাকে কেবল পরীক্ষায় ভালো ফল অর্জনের মধ্যে সীমাবদ্ধ না রেখে...

প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট টাইগাররা, জবাবে ব্যাট করছে আফগানরা

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করে স...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

আফগানদের প্রতিরোধে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবিতে যেন প্রতীক্ষার এক মহাকাব্য রচিত হলো টেস্টের দ্বিতীয় দিনে। ব্যাট ও ব...

এবার আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আচারের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

মানসিক স্বাস্থ্যসেবায় জীবনের অভিজ্ঞতাকে গুরুত্ব দিতে হবে: ঢাবি উপাচার্য

বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষ্যে ঢাকা বিশ্ববি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা