বিনোদন

যারা ভারতের ‘সবচেয়ে কাঙ্ক্ষিত নারী’

সান নিউজ ডেস্ক: ভারতের সব থেকে বেশি কাঙ্ক্ষিত নারীর তালিকায় রয়েছে এমন একটি তালিকা প্রকাশ করেছে টাইমস অব ইন্ডিয়া। ৫০ জনের এই তালিকায় শীর্ষস্থানে রয়েছেন অভিনেত্রী রিয়া চক্রবর্তী। গত বছর জুনে অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকেই আলোচনায় রয়েছে রিয়া। অনলাইন ভোট ও বিচারকের রায়ে ‘জালেবি’ সিনেমাখ্যাত এই অভিনেত্রী শীর্ষস্থান দখল করেছেন।

তালিকায় দ্বিতীয় স্থানে আছেন মডেল অ্যাডলিন ক্যাস্টেলিনো। তিনি ‘মিস ডিভা ২০২০’ খেতাব জয়ী। এছাড়া ‘মিস ইউনিভার্স ২০২০’ প্রতিযোগিতায় ভারতের প্রতিনিধিত্ব ও করেন তিনি।

গত বছর তালিকায় শীর্ষ স্থানে থাকা অভিনেত্রী দিশা পাটানি এবার তালিকায় রয়েছে তৃতীয় স্থানে। গত বছর এই অভিনেত্রীর মালাং সিনেমাটি মুক্তি পায়। বক্স অফিসে বেশ ভালো ব্যবসা করেছে এটি। কয়েকদিন আগে মুক্তি পেয়েছে ‘রাধে: ইয়োর মোস্ট ওয়ান্টেড ভাই’। এতে সালমান খানের বিপরীতে অভিনয় করেছেন তিনি।

বর্তমান সময়ের অন্যতম ব্যস্ত অভিনেত্রী কিয়ারা আদভানি। এই জরিপে তিনি রয়েছেন চতুর্থ স্থানে।

বলিউড ডিভা দীপিকা পাড়ুকোন রয়েছেন পঞ্চম স্থানে। এই অভিনেত্রীর সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘ছাপাক’। গত বছরের শুরুতে মুক্তি পায় এটি। বর্তমানে দীপিকার ঝুলিতে একাধিক সিনেমার কাজ রয়েছে।

ক্যাটরিনা কাইফ (৬), জ্যাকলিন ফার্নান্দেজ (৭), অনুপ্রিয়া গোয়েনকা (৮), রুহি সিং (৯) এবং আবৃত্তি চৌধুরী (১০) টাইমস অব ইন্ডিয়ার এই জরিপে শীর্ষ দশে রয়েছেন।

সান নিউজ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রিয়াদে হুতি হামলায় নিহত দুই বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় জমে থাকা কালো মেঘ এবার সরাসরি আঘাত হানল প্রবাসীদের রক...

ক্লাব ফুটবলে নেমেই জোড়া গোল করলেন মেসি

দেশের জার্সির মায়া কাটিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর শূন্যতা ক্লাব ফুট...

মুম্বাইয়ে অভিনেতা ইমরান খান আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের...

চীনের অর্থনৈতিক সংকটের গভীরে লুকিয়ে থাকা নানা সমীকরণ

খাদের কিনারায় থাকা আবাসন বাজার চাঙ্গা করতে এবং শ্লথ হয়ে পড়া অর্থনীতিকে গতিশীল...

জেলেনস্কিকে সরাতে চান ট্রাম্প, রাশিয়ার সঙ্গে চুক্তিতে তোলপাড়

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সরিয়ে নতুন নেতৃত্ব আনার পক্ষে মত দ...

ঢাকা-রিয়াদ রুটের সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত

সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম বন্ধ থাকায় আগ...

দিল্লিতে বিরোধীদের পদযাত্রা ঘিরে নিরাপত্তা জোরদার, আটক ১২ সাংবাদিক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ভোটার তালিকায় অনিয়মের...

চকবাজারে সাততলা ভবনের মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

রাজধানীর পুরান ঢাকার চকবাজারে সাততলা একটি ভবনের ষষ্ঠ তলায় অবস্থিত একটি মার্কে...

মিষ্টির শূন্য আসনে উপনির্বাচন ১২ নভেম্বর

বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগে শূন্য হ...

ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, আক্রান্ত লাখ ছাড়াল

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা