বিনোদন

মুক্তি পেয়েছে ‘রায়’ সিরিজের ট্রেলার

বিনোদন ডেস্ক : সত্যজিৎ রায়। বিশ্ব চলচ্চিত্রে অন্যতম কিংবদন্তী। বৈপ্লবিক চলচ্চিত্র নির্মাতা, ফেলুদা সিরিজের শ্রষ্টা, একাধিক বিষয়ে কৃতিসহ শ্রেষ্ঠ ছোট গল্পগুলোর মধ্যে সত্যজিৎ রায়ের লেখা গল্পগুলো অন্যতম।

বিভিন্ন ঘরানার প্রতিটি গল্পের পরতে পরতে রোমাঞ্চ। সঙ্গে রয়েছে দৃঢ় সংবেদনশীলতার পরিচয়। যা একজন পাঠককে গল্পের শেষ পর্যন্ত আকর্ষণ করে।

এবার সত্যজিৎ রায়ের ছোটগল্প নিয়ে তৈরি হচ্ছে অ্যান্থ্রোলজি সিরিজ ‘রায়’। কিংবদন্তি শিল্পীর শতবর্ষ উপলক্ষ্যে বিশেষ সিরিজ আনতে চলেছে নেটফ্লিক্স। মঙ্গলবার (৮ জুন) সিরিজটির ট্রেলার প্রকাশ করা হয়েছে।

পরিচালনার দায়িত্বে রয়েছেন অভিষেক চৌবে, সৃজিত মুখোপাধ্য়ায় এবং ভাষাণ বালা। আগামী ২৫ জুন ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে মুক্তির পাবে রায়।

চারটি ভিন্ন স্বাদের গল্প রয়েছে তাতে। ট্রেলার দেখে যেটুকু মনে হচ্ছে তাতে ‘বিপিন চৌধুরীর স্মৃতিভ্রম’ গল্পের অনুপ্রেরণায় ‘ফরগেট মি নট’ গল্পটি তৈরি করা হয়েছে। এই গল্পটি সৃজিত মুখোপাধ্যায় পরিচালনা করেছেন। গল্পে মুখ্য ভূমিকায় রয়েছেন আলি ফজল। শ্বেতা বসু প্রসাদকেও দেখা যাচ্ছে।

‘হাঙ্গামা হ্যায় কিউ বারপা’ গল্পে মনোজ বাজপেয়ীর সঙ্গে দেখা যাচ্ছে গজরাজ রাওকে। গল্প দেখে মনে হচ্ছে তাতে ‘বারীন ভৌমিকের ব্যারাম’ এর প্রভাব রয়েছে। ‘বহুরূপিয়া’ গল্পে অভিনয় করেছেন কে কে মেনন। সম্ভবত ‘বহুরূপী’ গল্প অবলম্বনে তৈরি এপিসোডটি।

অনিলপুত্র হর্ষবর্ধন কাপুর অভিনীত গল্পের নাম ‘স্পটলাইট’। তাতে মায়েস্ত্রো সত্যজিৎ রায়ের ‘ভক্ত’ গল্পের আভাস পাওয়া যাচ্ছে।

সিরিজে অভিনেতা মনোজ বাজপেয়ী, আলী ফজল, হর্ষবর্ধন কাপুর, কে কে মেনন, রাধিকা মদন, গজরাও রাও, শ্বেতা বসু প্রসাদ, অনিন্দিতা বোস, বিদিতা বাগ, দিব্যেন্দু ভট্টাচার্য, হর্ষবর্ধন কাপুর, চন্দন রায় সান্যাল, রঘুবীর যাদব, খরাজ মুখোপাধ্যায়, আকাঙ্খা রঞ্জন কাপুর প্রমুখ অভিনয় করেছেন।

সান নিউজ/এমএইচ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

ফুলবাড়ীর কয়লার দিকে দৃষ্টি সরকারের

দেশের উত্তরাঞ্চলের কয়লা তথা ফুলবাড়ির কয়লা উত্তোলন...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা