বিনোদন

‘জাতীয় ক্রাশ’

বিনোদন ডেস্ক: এবার গুগল সার্চ বারে গিয়ে ভারতে জাতীয় ক্রাশ লিখলেই চলে আসবে রাশ্মিকা মন্দানার নাম। তরুণ প্রজন্মের কাছে বছর পঁচিশের দক্ষিণী অভিনেত্রী এখন আলাদাই একটা আবেগ। সম্প্রতি ব্যাঙ্গালোর টাইমসের জরিপে ‘মোস্ট ডিজাইরেবল উইম্যান-২০২০’ নির্বাচিত হয়েছেন রাশ্মিকা মন্দানা।

তালিকায় রাশ্মিকার পরের অবস্থানেই আছেন ‘মিস ইন্ডিয়া’প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে ওঠা তানিয়া হোপ। তৃতীয় ও চতুর্থ স্থানে শানভি শ্রীবাস্তব ও আশিকা রঙ্গনাথ। তালিকার পঞ্চম স্থানে রয়েছেন শ্রীনিধি শেঠি।

কন্নড় সিনেমা ‘কিরিক পার্টি’ দিয়ে ২০১৬ সালে অভিনয় জগতে প্রবেশ করেন তিনি। এরপরে ‘চলো’ দিয়ে তেলেগু সিনেমায় নিজেকে পরিচয় করিয়ে দেন এই অভিনেত্রী। সম্প্রতি তামিল সিনেমা ‘সুলতান’ এ অভিনয় করতে গিয়ে তামিলনাড়ুর প্রেমে পড়েছেন রাশ্মিকা।

অনেক পুরুষই রাশ্মিকা মন্দানাকে বিয়ে করতে আগ্রহী হলেও অভিনেত্রীর পরিষ্কার উত্তর তিনি তামিল কোন ছেলেকে বিয়ে করবেন না।

রাশ্মিকা বলেছেন, তামিলনাড়ুর সংস্কৃতিতে মুগ্ধ তিনি। বিশেষ করে ওই অঞ্চলের খাবার।

তবে এসব পেছনে ফেলে বলিউডে ‘মিশন মজনু’ সিনেমা দিয়ে অভিষেক হচ্ছে ২৫ বছর বয়সী রাশ্মিকা মন্দানার। এতে তার নায়ক সিদ্ধার্থ মালহোত্রা।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

সরকারের গণভোটের কথায় নতুন সংকট সৃষ্টি হবে: গোলাম পরওয়ার

সংবিধান সংশোধনে পুনরায় গণভোটের কথা বলে বর্তমান সরক...

কিছু রাজনৈতিক দল অনাকাংখিত ঘটনাকে পূঁজি করে দেশে অরাজগতা সৃষ্টির পায়তারা করছে

কিছু রাজনৈতিক দল কিছু অনাকাংখিত ঘটনাকে পূঁজি করে দেশে অরাজগতা সৃষ্টির পায়তারা...

সেপ্টেম্বরে রেমিট্যান্স এলো ২৭৪ কোটি ডলার

প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স বা প্রবাসী আয়ে ইতিবা...

ফেনীতে নানা বাড়ির অতীত স্মৃতি স্মরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নানা বাড়ির জেলায় এসে অতীত স্মৃতি স্মরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা