বিনোদন

এবার দীপা খন্দকারের রিভেঞ্জ’

বিনোদন ডেস্ক : অভিনয় ক্যারিয়ায়ে দীপা খন্দকার নাটকে বেশি সময় দিয়েছেন। কয়েক বছর আগে ‘ভাইজান এলো রে’ সিনেমার মাধ্যমে রুপালি পর্দায় নাম লেখান। এরপর তাকে ‘পায়ের ছাপ’ সিনেমায় দেখা যায়। এবার তার ক্যারিয়ারে যুক্ত হলো তৃতীয় সিনেমা ‘রিভেঞ্জ’।

মো. ইকবাল পরিচালিত এই সিনেমায় গতকাল (৬ জুন) চুক্তিবদ্ধ হন দীপা। বিষয়টি নিশ্চিত করেছেন পরিচালক নিজেই।

সিনেমায় দীপাকে মায়ের চরিত্রে দেখা যাবে। এ প্রসঙ্গে এই অভিনেত্রী বলেন, ‘‘রিভেঞ্জ’ সিনেমার গল্প ভালো লেগেছে। এতে আমার চরিত্রটিও দারুণ। চলচ্চিত্রে আমি খুব কম কাজ করেছি। একটু বেছে বেছে কাজ করতে চাই।’

আগামী ১২ জুন দীপার দৃশ্যধারণ শুরু হবে বলে জানা গেছে। সুনান মাল্টিমিডিয়া প্রযোজিত এই সিনেমায় দীপা খন্দকার ছাড়াও অভিনয় করবেন শবনম বুবলী, জিয়াউল রোশান, মিশা সওদাগর ও সীমান্ত। সম্প্রতি দীপাকে তিনটি বিজ্ঞাপনচিত্রে দেখা গেছে।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সিরাজগঞ্জে বাসের ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রী নিহত 

সিরাজগঞ্জের সলঙ্গায় যাত্রীবাহী বাসের ধাক্কায় একটি...

ঈদুল আজহায় কোটি পশু কোরবানির সম্ভাবনা: প্রাণিসম্পদমন্ত্রী

পবিত্র ঈদুল আজহায় এবার সারা দেশে প্রায় এক কোটি পশু...

হাম ও উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু

হাম ও এর উপসর্গ নিয়ে দেশে আরও ১০ শিশুর মৃত্যু হয়েছ...

কাবা শরিফ ঢেকে রাখা হয় কেন, কিসওয়া কী

সৌদি আরবের স্থানীয় সময় ৮ জিলহজ থেকে পবিত্র হজের আন...

বিশ্বকাপে ব্রাজিলের ১০ নম্বর জার্সি কার গায়ে থাকবে

ফুটবলে ১০ নম্বর জার্সি একটি গুরুত্ব বহন করে। কিছু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা