বিনোদন

সানাই এর  ‘জীবনের শেষ দিন’

বিনোদন প্রতিবেদক : নতুন প্রজন্মের প্রতিভাবান মডেল সানাই রাজ। মডেলিংয়ের মাধ্যমেই শোবিজে পথচলা শুরু তার। ইতোমধ্যে কাজ করেছেন বেশ কয়েকটি টেলিভিশন নাটক, বিজ্ঞাপন চিত্র ও মিউজিক ভিডিওতে অভিনয় নৈপুণ্য দেখিয়েছেন রাজশাহীর এই মেয়ে।

এরই ধারাবাহিকতায় সম্প্রতি জনপ্রিয় সংগীতশিল্পী কাজী শুভ ও বর্ষা স্মিতার নতুন গান ‘জীবনের শেষ দিন’র মিউজিক ভিডিওতে মডেলিং করেছেন তিনি। এতে তার সঙ্গে জুটি বেঁধেছেন এই প্রজন্মের আরেক মডেল সাদিকুর শিমুল।

মঙ্গলবার (৮ জুন) দুপুরে মিউজিক ভিডিওটি পদ্মা মিউজিকের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে রিলিজ হয়।
তরুণ নির্মাতা আবির স্বপ্নবাজে পরিচালিত এই মিউজিক ভিডিওটি চিত্রায়িত হয়েছে কক্সবাজারের বিভিন্ন মনোরম লোকেশনে। শহীদ আল বেরুনি বিপুলের লেখা সংগীতটি পরিচালনা করেছেন রিয়েল আশিক।

মডেল সানাই রাজ বলেন, খুবই মেধাবী পরিচালক আবির স্বপ্নবাজ। তিনি বেশ ভালো একটি মিউজিক ভিডিও নির্মাণ করেছেন। পরিচালক আমাকে দারুণভাবে উপস্থাপন করেছেন। আর শিমুলের সঙ্গে আমার রসায়ন বেশ ভালো ছিল। চেষ্টা করেছি সর্বোচ্চটা দেয়ার, বাকিটা বিচার করবেন দর্শকরা।

পরিচালক আবির স্বপ্নবাজ বলেন, মিউজিক ভিডিওটি বেশ সময় ও যত্ন নিয়ে চিত্রায়ণ করা হয়েছে। এর গল্পটাও ভিন্ন আঙ্গিকের। প্রত্যাশার চেয়েও ভাল কাজ করেছেন সানাই রাজ ও সাদিকুর শিমুল। নতুন এই মিউজিক ভিডিওটি দর্শকদের মন জয় করবে বলে আমার বিশ্বাস।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

সরকারের গণভোটের কথায় নতুন সংকট সৃষ্টি হবে: গোলাম পরওয়ার

সংবিধান সংশোধনে পুনরায় গণভোটের কথা বলে বর্তমান সরক...

কিছু রাজনৈতিক দল অনাকাংখিত ঘটনাকে পূঁজি করে দেশে অরাজগতা সৃষ্টির পায়তারা করছে

কিছু রাজনৈতিক দল কিছু অনাকাংখিত ঘটনাকে পূঁজি করে দেশে অরাজগতা সৃষ্টির পায়তারা...

সেপ্টেম্বরে রেমিট্যান্স এলো ২৭৪ কোটি ডলার

প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স বা প্রবাসী আয়ে ইতিবা...

ফেনীতে নানা বাড়ির অতীত স্মৃতি স্মরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নানা বাড়ির জেলায় এসে অতীত স্মৃতি স্মরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা