বিনোদন

আসছে চমক

বিনোদন ডেস্ক: বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কৃতি শ্যানন এর বলিউড যাত্রা শুরু ২০১৪ সালে ‘হিরোপান্তি’মধ্য দিয়ে। তার বিপরীতে অভিনয় করেছিলেন বলিউডের জনপ্রিয় অভিনেতা টাইগার স্রফ। গতকাল (২২ মে) একযোগে তাই বলিউডে সৌভাগ্যের সাত পার করলেন টাইগার স্রফ ও কৃতি শ্যানন।

সাত পেরিয়ে দুজনই স্মরণ করলেন তাদের সাত বছরের পথচলার গল্প। টাইগারের জন্য বলা যায় মসৃণই ছিল। বাবার পরিচয় তো ছিলই, বাড়তি ছিল মার্শাল আর্ট আর বলিউডি নৃত্যকলা। অন্যদিকে দিল্লি থেকে মুম্বাইতে এসে বলিউডি স্বপ্নের পেছনে লেগে থাকাটা কৃতির জন্য চ্যালেঞ্জের ছিল বটে।

টাইগারের মতো আলাদা করে ফ্যানবেইজই তৈরি হয়েছে। নাম তাদের টাইগারিয়ান। তাদের ওপর ভরসা রেখেই সাত বছর পর শুরু করেছেন ‘হিরোপান্তি-২’ এর কাজ। মুক্তি পাওয়ার কথা রয়েছে এ বছরের ডিসেম্বরে।

আরেকটা বড় ব্যাপার হলো ‘হিরোপান্তি’র সিকুয়েলের সংগীত পরিচালনা করছেন এ আর রহমান। গানের জোরে সিনেমা হিট হলেই টাইগার উঠে যাবেন নতুন স্তরে। অন্যদিকে সাধাসিধে মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা কৃতি শ্যাননের মা হলেন অধ্যাপক, বাবা চার্টার্ড একাউন্টেন্ট।

কৃতি নিজেও পড়েছেন প্রকৌশলবিদ্যায়। বলিউডে তারকাখ্যাতি পাওয়ার মতো মহিরুহটা চড়েছেন স্রেফ অভিনয় প্রতিভার গুণেই। অবশ্য অকুণ্ঠচিত্তে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সাজিদ নাদিদওয়ালা, আইয়ার তিওয়ারি ও আশুতোষ গোয়ারিকারদের মতো মারকুটে পরিচালকদের।

‘হিরোপান্তি’র জন্য অডিশনের চূড়া পার হওয়ার পর অবশ্য দ্রুত সুনাম বাগিয়েছেন ‘ব্যারেইলি কি বরফি’, ‘লুকাচুপি’ ও ‘পানিপথ’-এ অনবদ্য অভিনয়ের জোরে।

সাত বছরে কী পরিবর্তন এসেছে নিজের মধ্যে? বম্বে টাইমসের এমন প্রশ্নে কৃতি হেসে বললেন, ‘আগে একদম গোঁয়ারগোবিন্দ ছিলাম, এখন অন্যের মতামতের প্রশ্নে অনেকটা খোলামেলা। বলতে গেলে আমার আগের জীবনটা ছিল সাদা-কালো। এখন আমার নিজেকে আবিষ্কারের পালা চলছে।’

অন্যদিকে টাইগারের হাতভর্তি এখন সিনেমার কাজ। ‘বাঘি’ সিরিজের একের পর এক সাফল্যে এখন ‘বাঘি-৪’-ও আসছে। সেই সঙ্গে পাইপলাইনে আছে ‘গণপথ’। তাতে থাকছেন প্রথম সিনেমার সঙ্গী কৃতি-ও।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চিত যুবদল নেতাদের আশ্বস্ত করলেন এনি

গতকাল ৯জুলাই,২০২৬ রাত আনুমানিক ১১ টার সময় পদ বঞ্চিত যুবদল নেতৃবৃন্দ বিএনপি য...

টানা বর্ষণে নতুন বন্যার শঙ্কা, ৪৮ ঘণ্টায় ৫ জেলায় সতর্কতা

দেশজুড়ে অব্যাহত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের প্রভাবে কয়েকটি জেলার বন্যা পরি...

ইট বোঝাই ট্রলি ও মোটরসাইকেল সংঘর্ষে পুলিশ কর্মকর্তার স্ত্রী নিহত

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ঘোষপুর ইউনিয়নের রাখালগাছি গ্রামের বাসিন্দা এবং ফর...

মিরপুর-১০ মেট্রো স্টেশনে উচ্ছেদ অভিযান

এমআরটি লাইন-৬-এর মিরপুর-১০ মেট্রোরেল স্টেশন এলাকায় অবৈধ দখল উচ্ছেদে বিশেষ অভি...

শেখ হাসিনার বক্তব্য প্রচার না করতে সরকারের আহ্বান

ক্ষমতাচ্যুত ও পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোনো ধরনের ভাষণ, বিবৃতি,...

গয়না-প্রবেশপত্র খোয়া, পরীক্ষা দিতে পারেনি দুই ছাত্রী

নোয়াখালীর জেলা শহর মাইজদীতে এইচএসসি পরীক্ষা দিতে যাওয়ার পথে অজ্ঞান পার্টি চক্...

‘জনগণের সেবা করেই মন জয় করব’: আমান

সাবেক মন্ত্রী ও ডাকসু ভিপি আমান উল্লাহ আমান এমপি বলেছেন, আপনারা আমাকে ভোট দিয়...

‘বাবার রক্ত বৃথা যাবে না’: মোজতবা খামেনি

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দাফন সম্পন্ন হওয়ার পর প্রথম...

‘বিএনপির সরকার হারিয়ে যায় না’: স্বপন

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, বিএনপির নেতৃত্বাধীন সরকার দ...

ডেঙ্গু বাড়ছে, একদিনে হাসপাতালে ৬৮ রোগী

দেশে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৬৮ জন ডেঙ্গু আক্রান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা