বিনোদন

প্রয়াত সংগীত শিল্পী চল্লিশার টাকা গণস্বাস্থ্যে দান

নিজস্ব প্রতিবেদক : খ্যতিমান রবীন্দ্রসংগীত শিল্পী মরহুমা মিতা হকের চল্লিশা উপলক্ষে খরচের পুরো টাকা গণস্বাস্থ্যের নগর ডায়ালাইসিস সেন্টারে দান করা হয়েছে।

রোববার (২৩ মে) দুপুরে গণস্বাস্থ্য নগর হাসপাতালে গণস্বাস্থ্যের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীর হাতে খ্যতিমান রবীন্দ্রসংগীত শিল্পী মরহুমা মিতা হকের একমাত্র সন্তান জয়িতা (সংগীত শিল্পী) তার মায়ের চল্লিশা উপলক্ষে খরচের পুরো টাকা তুলে দেন।

উল্লেখ্য, গত ১১ এপ্রিল ২০২১ ইং একুশে ও বাংলা একাডেমি পদকপ্রাপ্ত রবীন্দ্রসংগীত শিল্পী ৫৯ বছর বয়সে রাজধানীর একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন।

ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, একুশে পদকপ্রাপ্ত প্রখ্যাত রবীন্দ্রসংগীত শিল্পী মিতা হকের একমাত্র সন্তান জয়িতা তাঁর মায়ের চল্লিশার খরচের পুরো টাকা ডায়ালাই‌সিস সেন্টারে অসহায় ডায়ালাইসিস রোগীদের সেবায় দান ক‌রে‌ছেন । আমরা গণস্বাস্থ্য ডায়ালাই‌সিস সেন্টা‌রেরপক্ষ থে‌কে তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

তিনি আরো বলেন, খ্যতিমান রবীন্দ্রসংগীত শিল্পী মিতা হকের একমাত্র সন্তান জয়িতা তাঁর মায়ের চল্লিশার খরচের পুরো টাকা অনুদানের মাধ্যমে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে তাঁর কর্তব্য পালন করেছেন। আমি তাঁর পরিবারের প্রতি কৃতজ্ঞতা জানাই। পাশাপাশি দেশের ধনাঢ্য ব্যক্তিদের মানবতার সেবায় এগিয়ে আসতে আহ্বান জানাই। সকল দান আয়কর মুক্ত”।

সান নিউজ/টিএস/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নব নির্বাচিত কর্মকর্তার...

প্রয়াত আব্দুল হাইয়ের জন্য বিএনপির দোয়া-মিলাদ মাহফিল

মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক উপমন্ত...

পরীমণির নাচের ভিডিও ভাইরাল

নতুন নাচের ভিডিও প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনা তৈরি হয়েছে অভি...

পল্লবীকে বিয়ে করতে চাইলে মানতে হবে যে শর্ত

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী জানিয়েছেন, জীবনসঙ্গী...

সেঞ্চুরি করেই সাজঘরে ফিরলেন সাদমান

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টের দ্বিতীয় দিনের শুরুতেই ক্যারিয়ারের তৃতী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা