বিনোদন

হঠাৎ বধূবেশে দীঘি?

বিনোদন ডেস্ক : শিশুশিল্পী দীঘি এখন নায়িকা। গ্রামীণফোনের একটি বিজ্ঞাপনের মডেল হয়ে রাতারাতি আলোচনার পাদপ্রদীপে উঠে আসেন ছোট্ট দীঘি। নায়িকা রোলে অভিনীত দীঘির দুটি সিনেমা প্রেক্ষাগৃহে মুক্তিও পেয়েছে । সেগুলো হলো ‘তুমি আছো তুমি নেই’ ও ‘টুঙ্গিপাড়ার মিয়াভাই’।

সম্প্রতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিকের শুটিং শেষ করে দেশে ফিরেছেন। সামনে দীঘির নতুন একটি সিনেমার শুটিংয়ের কথা আছে।

এদিকে, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সবাইকে চমকে দিয়েছেন ছোট্ট এই নায়িকা। নিজের বধূর বেশের একটি ছবি প্রকাশ করেছেন তিনি। এরপর থেকে কেউ কেউ মনে করছেন তবে কি জীবনের নতুন ইনিংস শুরু করলেন নায়িকা?

সেই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে জানা গেলো বিয়ের পাত্রী হিসেবে নয়, একটি ফ্যাশন হাউজের ফটোশুটের জন্য দীঘিকে বউ সাজতে হয়েছে।

গতকাল (১৩ এপ্রিল) রাজধানীর বারিধারায় গৌতম সাহার কোরিওগ্রাফিতে দীঘি অংশ নিয়েছিলেন আহাম ফ্যাশন হাউজের একটি ব্রাইডাল ফটোশুটে। সেই ছবিগুলোতে ধূসর, গোলাপি সহ বিভিন্ন রঙের লেহেঙ্গায় নতুন এক দীঘিকেই দেখা গেল। তার বধূবেশের ছবিগুলো তুলেছেন নাইমুল ইসলাম। মেকওভার করেছে হাবিব বিউটি লাউঞ্জ।

এটিই ছিল এই নায়িকার জীবনের প্রথম ব্রাইডাল ফটোশুট। যার কারণে বেশ উচ্ছ্বসিত দীঘি।

তিনি বলেন, প্রথমবার ব্রাইডাল শুট করেছি। অনেক ভালো লেগেছে।

দীঘি ছাড়াও এই ফটোশুটে অংশ নেন অপু বিশ্বাস, রেবেকা রউফ, বারিশা হক সহ আরও কয়েকজন। প্রথমবার দীঘির ব্রাইডাল ফটোশুটে অংশ নেয়ার ব্যাপারে কোরিওগ্রাফার গৌতম সাহা বলেন, দীঘির মা চিত্রনায়িকা দোয়েল আমার কোরিওগ্রাফিতে কাজ করেছিলেন। এবার ভাগ্নি দীঘি করলো।

কাজটি খুবই সুন্দর হয়েছে। ফটোশুটের ছবি দেখে তো বুঝতে পারছেন। ওর মা (দোয়েল) বেঁচে থাকলে অনেক খুশি হতেন।

প্রসঙ্গত, অভিনয় শিল্পী সুব্রত-দোয়েল দম্পতির মেয়ে দীঘির অভিনয়ে অভিষেক হয় শৈশবে।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে মার্কেটের ছাদ থেকে পড়ে নারীর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারী পৌরসদর বাজারে একটি মার্কেটের দোতলার ছাদ থেকে পড়ে অজ্ঞাতনা...

মুন্সীগঞ্জে ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

মুন্সীগঞ্জ সদর উপজেলায় ওরাল কলেরা ভ্যাকসিন টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। কলে...

খাগড়াছড়িতে তিনঘণ্টা বৃষ্টি পাতের ফলে নিম্নাঞ্চল প্লাবিত

মধ্যেরাতে হঠাৎ করে টানা তিনঘন্টা বৃষ্টিপাতের ফলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাব...

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসন ভিসা স্থগিতের নীতি বাতিল মার্কিন আদালতে

বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের অভিবাসন ভিসা প্রদান স্থগিতের মার্কিন নীতি বাত...

যুদ্ধের প্রভাবে হরমুজে জাহাজ চলাচল কমেছে ৮০ শতাংশ

যুদ্ধ শুরুর পর এখনো স্বাভাবিক হয়নি হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল।...

ঘাস কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু

নোয়াখালীর সেনবাগে গরুর জন্য ঘাস কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নূর জামান (৬৫)...

মুন্সীগঞ্জ লঞ্চঘাটে ৩২ অবৈধ স্হাপনা উচ্ছেদ

মুন্সীগঞ্জের লঞ্চঘাট এলাকায় গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে...

নোয়াখালীতে মুখোশধারীদের গুলিতে ছাত্রশিবির কর্মীসহ গুলিবিদ্ধ ৩

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় মুখোশধারী সন্ত্রাসীদের গুলিতে ইসলামী ছাত্রশিবিরের...

কক্সবাজার থেকে ঘুরতে এসে নোয়াখালীতে রোহিঙ্গা কিশোর-কিশোরী আটক

কক্সবাজারের উখিয়ায় কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প থেকে ঘুরতে এসে নোয়াখালীর সুবর্ণচ...

পদোন্নতিতে রাজনীতি নয়, যোগ্যতাই মাপকাঠি: প্রধানমন্ত্রী

নৌবাহিনী ও বিমানবাহিনীর কর্মকর্তাদের পদোন্নতির ক্ষেত্রে রাজনৈতিক মতাদর্শ কিংব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা