বিনোদন

আবারো বিয়ে করলেন সংগীতশিল্পী পুতুল

বিনোদন ডেস্ক : আবারো বিবাহবন্ধনে আবদ্ধ হলেন ক্লোজআপ ওয়ান তারকা সংগীতশিল্পী সাজিয়া সুলতানা পুতুল। বরের নাম সৈয়দ রেজা আলী। তিনি পেশায় একজন ব্যাংকার। মঙ্গলবার (১৩ এপ্রিল) পারিবারিক আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। এ সময় দুই পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। এসব তথ্য জানিয়েছেন পুতুল।

সৈয়দ রেজা আলী পুতুলের বহুদিনের বন্ধু। অস্ট্রেলিয়াতে তার বেড়ে ওঠা। সেখানে একটি ব্যাংকে চাকরি করেন তিনি।

পুতুল বলেন, আমাদের গানের বহু বছরের বন্ধুত্বকে নতুন একটা মাত্রা দেওয়ার কথা ভাবেন রেজার বাবা-মা। তাদের কাছ থেকে বরাবরই সীমাহীন স্নেহ ভালোবাসা পেয়েছি। আমাদের দুজনের পরিবারের বড়দের ইচ্ছায় একেবারে ঘরোয়াভাবে শুধু পরিবারের সদস্যদের উপস্থিতিতে ঘন্টাখানেকের প্রস্তুতিতে বিয়েটা হয়েছে!

দেশজুড়ে লকডাউনের পূর্বক্ষণে এতটা আকস্মিকভাবে বিয়ের মতো একটা ঘটনার জন্য আমরা কেউ একেবারেই প্রস্তুত ছিলাম না।

পুতুলের বর সৈয়দ রেজা আলী একজন মিউজিক কম্পোজার, মেধাবী একজন গিটারিস্ট। তার কম্পোজিশনে সম্প্রতি বেশ কিছু গান গেয়েছেন বলেও জানান পুতুল।

২০১৯ সালের ২০ মার্চ কানাডা প্রবাসী নুরুল ইসলামের সঙ্গে প্রথম বিবাহবন্ধনে আবদ্ধ হন পুতুল। বিয়ের কিছু দিন পরই তাদের বিচ্ছেদ হয়। কিন্তু গত ১৪ মার্চ বিবাহবিচ্ছেদের খবর জানান এই সংগীতশিল্পী।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

মুম্বাই ছাড়লেন মাহেলা জয়াবর্ধনে

আইপিএলের অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজি মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে দীর্ঘ অধ্যায়ের...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

প্রত্যাশী সিমস্ প্রকল্পের উদ্যোগে নিরাপদ অভিবাসন বিষয়ক সমন্বয় সভা

অভিবাসন নিশ্চিতকরণ, অভিবাসীদের অধিকার সুরক্ষা এবং...

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইলো বাংলাদেশ

সৌদি আরবে সম্প্রতি দুই বাংলাদেশিকে মৃত্যদণ্ড দেওয়া...

ঢাকায় বিশ্ব ফুটবলের বস

বর্তমানে ঢাকায় অবস্থান করছেন ফিফার সভাপতি জিয়ান্ন...

হাম উপসর্গে নতুন মৃত্যু ৭, আক্রান্ত ১৩১৯

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে সাতজনের মৃত্যু...

ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী মেহরদাদ আখলাকি কেতাবচি

দীর্ঘ কয়েক মাস ধরে চলা অন্তর্বর্তী নেতৃত্বের অবসান ঘটিয়ে ইরানের প্রতিরক্ষা মন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা