বিনোদন

শুটিংয়ে করোনার হানা, কোয়ারেন্টাইনে শাহরুখ খান

বিনোদন ডেস্ক : করোনার পরিস্থিতি আবারও ভয়াবহ হচ্ছে ভারতে। এমন অবস্থায় অনেক বলিউড তারকা এখন কোভিড পজিটিভ। মহামারি করোনা ভাইরাসের মধ্যেই চলছিল বলিউড সুপারস্টার শাহরুখ খান অভিনীত ‘পাঠান’ সিনেমার শুটিং। তবে লকডাউনের কারণে সিনেমাটির শুটিং বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

কিছুদিন আগে বন্ধ হেয়েছে ‘পাঠান’-এর শুটিং। সম্প্রতি খবর পাওয়া গেল সিনেমার ক্রু মেম্বার করোনায় আক্রান্ত। যার খুব কাছাকাছি থাকতেন শাহরুখ খান। তাই এখন ঘরবন্দি রয়েছেন এই তারকা। আপাতত নিজেকে কোয়ারেন্টাইন করে রেখেছেন কিং খান।

দুবাইতে শুরু হয়েছিল ‘পাঠান’-এর কাজ। সেখানে থেকে ফিরে ভারতে চলছিল বাকি অংশের শুটিং। মুম্বাইয়ের ফিল্ম সিটিতে ‘পাঠান’-এর অ্যাকশন দৃশ্যের শুটিংয়ের জন্য নির্মাণ করা হয় হেলিপ্যাড। প্রতিদিন প্রায় ২৫০ জন কলাকুশলী কাজ করেন এখানে। এমন অবস্থায় সবাইকে নিয়ে ঝুঁকি নিতে নারাজ প্রযোজনা সংস্থা। তাই শুটিং বন্ধ ঘোষণা করা হয়।

সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘পাঠান’-এর শুটিং শুরু হয়েছে গত বছর নভেম্বর মাসে। শাহরুখ ছাড়াও এতে আরও অভিনয় করেছেন দীপিকা পাড়ুকোন ও জন আব্রাহাম। অতিথি শিল্পী হিসেবে সালমান খানকেও দেখা যাবে এই সিনেমায়।

অভিনয়ের পাশাপাশি ‘পাঠান’-এর প্রযোজনাও করছেন শাহরুখ খান। তবে সিনেমার কোনও লভ্যাংশ নেবেন না তিনি। এজন্য এত চড়া পারিশ্রমিক নিচ্ছেন এই বলিউড বাদশা।

উল্লেখ্য, প্রায় ৩ বছর পর নতুন সিনেমার শুটিং করছেন শাহরুখ। কারণ তার বিগত সিনেমাগুলো বক্স অফিসে ভালো ব্যবসা না করা। এতে নিরাশ হয়েছিলেন ভক্তরা। কিন্তু প্রায় তিন বছর পর আবার যখন শাহরুখ খানের বড় পর্দায় প্রত্যাবর্তনের খবর এলো তখন তার ভক্তদের উচ্ছ্বাস দেখার মতোই ছিল। কিন্তু সেই আশায় পানি ঢেলে দিল করোনা। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই সিনেমার শুটিং শুরু হয়েছিল ২০২০ সালের নভেম্বর মাসে। এতে শাহরুখ ছাড়াও রয়েছেন ডিম্পল কাপাডিয়া, দীপিকা পাড়ুকোন ও জন আব্রাহাম।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

অপরাধীর পরিচয়ই মুখ্য, দল নয়: আইজিপি

মাদক কারবারি, সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার নির...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা