বিনোদন

ঝড় তুলছেন ‘কাঁটা লাগা’ তারকা শেফালী

বিনোদন ডেস্ক : ২০০২ সালের সাড়া জাগানো মিউজিক ভিডিও ‘কাঁটা লাগা’র মাধ্যমে কোটি যুবকের হৃদয়ে ঝড় তুলেছিলেন লাস্যময়ী অভিনেত্রী শেফালী জরিওয়ালা। অভিনয়ে নিয়মিত না হলেও তার সামাজিকমাধ্যমে শেয়ার করা ছবিগুলো দিনদিন আরও বেশি উত্তাপ ছড়াচ্ছে।

‘বিগ বস ১৩’ প্রতিযোগী শেফালী জরিওয়ালা জীবনের দারুণ সময় পার করছেন। সম্প্রতি স্বামী ও অভিনেতা পরাগ ত্যাগীর সঙ্গে ‘স্বর্গভূমি’ মালদ্বীপে যান অভিনেত্রী-মডেল। সেখানে সাগর ছুঁয়ে তিনি ইনস্টাগ্রামে যেসব ছবি শেয়ার করেছেন তা রীতিমতো উত্তাপ বাড়িয়েছে আন্তর্জালে।

একমাত্র ‘কাঁটা লাগা’ মিউজিক ভিডিও দিয়েই জীবনের সর্বোচ্চ সাফল্য ও পরিচিতি পেয়েছেন শেফালী। এরপরও কিছু মিউজিক ভিডিওতে তাকে দেখা গেছে।

রিয়েলিটি শো ‘নাচ বালিয়ে’ ৫ম সিজনে স্বামী পরাগ ত্যাগীকে নিয়ে অংশ নিয়েছিলেন শেফালী। বিগ বস’র ১৩তম সিজনে অংশ নিয়েছিলেন তিনি। তবে বেশিদূর এগোতে পেরেছিলেন না।

‘মুঝছে শাদি কারোগি’ সিনেমায় অতিথি শিল্পী হিসেবে দেখা গিয়েছিল শেফালীকে। এছাড়া কন্নড় সিনেমা ‘হুডুগারু’র একটি গানে আইটেম গার্ল হিসেবে আবির্ভূত হন তিনি।

অল্ট বালাজি’র ওয়েব সিরিজ ‘বেবি কাম না’তে শ্রেয়স তালপাড়ের বিপরীতে অভিনয় করেছেন শেফালী জরিওয়ালা।

তথ্য প্রযুক্তির ওপর স্নাতক ডিগ্রি সম্পন্ন করেছেন শেফালী। তবে ‘কাঁটা লাগা’ মিউজিক অ্যালবামে দারুণ সাফল্যের পর বিনোদন জগতেই থেকে গেলেন তিনি। তার স্কুলের পড়াশুনা ও বেড়ে ওঠা মুম্বাইয়ে।

২০০৪ সালে মিউজিশিয়ান হরমিত সিংকে বিয়ে করেছিলেন শেফালী। ২০০৯ সালে তাদের বিচ্ছেদ হয়। এরপর ছয় বছর পর ২০১৪ সালে অভিনেতা পরাগ ত্যাগীকে বিয়ে করেন।

স্বামী পরাগের সঙ্গে মালদ্বীপে অবকাশ যাপনকালে শেয়ার করা ছবিগুলো আন্তর্জালে ভাইরাল হয়েছে।

ছবিগুলোতে রীতিমতো উত্তাপ ছড়াচ্ছেন শেফালী জরিওয়ালা। তবে এই প্রথম নয়।

আন্তর্জালে বরাবরই উত্তাপ ছড়ান শেফালী।

স্বামী পরাগের সঙ্গে বাথটাবের ছবিগুলোও এর আগে ভাইরাল হয়েছিল।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নোবিপ্রবিতে শিক্ষক দম্পতির বিরুদ্ধে মার্ক টেম্পারিংয়ের অভিযোগ

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) পরিসংখ্যান...

ড. জন লি লিগ্যাসি অ্যাওয়ার্ডের জন্য নির্বাচিত বাংলাদেশি শিক্ষাবিদ

মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার বাংলাদেশি ইন্টারন্যাশনাল স্টুডেন্টস অ...

‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিলে দিশেহারা গ্রাহক

দেশের বিভিন্ন এলাকায় প্রি-পেইড ও স্মার্ট বিদ্যুৎ মিটারের গ্রাহকদের মধ্যে অস্...

ঝালকাঠিতে কবি স্মরণ, যুক্ত ছিলেন তারেক রহমান

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে ঝালকাঠিতে ভিডিও কনফারেন্স এর...

বিদেশ-ফেরত কর্মীদের পুনর্বাসনে সমন্বিত উদ্যোগের আহ্বান

মুন্সীগঞ্জে বিদেশ-ফেরত কর্মীদের টেকসই পুনরায় একত্রীকরণ, কর্মসংস্থান সৃষ্টি এব...

তৃতীয় বিয়েতে আমির, অতিথি দুই সাবেক স্ত্রী

বলিউড তারকা আমির খান আবারও নতুন জীবনে পা রাখতে চলেছেন। আগামী ৫ জুলাই প্রেমিকা...

হামে ২৪ ঘণ্টায় আরও ৫ শিশুর মৃত্যু

দেশে হামের সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়ছে, আর এর প্রভাব সবচেয়ে বেশি পড়ছে শিশুদে...

শেরওয়ানির জন্য থামল ফ্লাইট, তদন্তে কর্তৃপক্ষ

ঢাকা থেকে চট্টগ্রামগামী একটি অভ্যন্তরীণ ফ্লাইটে ঘটেছে অস্বাভাবিক এক ঘটনা। উড্...

খামেনির দাফন ঘিরে ৭ দিনের কর্মসূচি

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির দাফনকে কেন্দ্র করে সপ্তাহজু...

লঘুচাপে বাড়ছে বৃষ্টি, ৪ জেলায় বন্যার শঙ্কা

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা