বিনোদন

মা হলেন অস্কারজয়ী এমা স্টোন

বিনোদন ডেস্ক : হলিউডের অস্কারজয়ী জনপ্রিয় অভিনেত্রী এমা স্টোন প্রথমবারের মতো মা হয়েছেন। গত ১৩ মার্চ যুক্তরাষ্ট্রের লসঅ্যাঞ্জেলেসে সন্তানের জন্ম দেন এ অভিনেত্রী। তবে এতদিন পর মা হওয়ার সুখবর প্রকাশ পেলেও তিনি ছেলে নাকি মেয়ে জন্ম দিয়েছেন, তা জানানো হয়নি।

যুক্তরাজ্যভিত্তিক গণমাধ্যম মিররের এক প্রতিবেদনে এ খবর প্রকাশ করা হয়েছে।

গেল ফেব্রুয়ারিতে বেবি বাম্পসহ ক্যামেরাবন্দি হয়েছিলেন এমা স্টোন।

২০১৯ সালে দীর্ঘদিনের প্রেমিক ডেভ ম্যাকক্যারির সঙ্গে বাগদানের পর ২০২০ সালে বিয়ে করেন তারা।

ম্যাকক্যারি জনপ্রিয় স্যাটারডে নাইট লাইভ অনুষ্ঠানের পরিচালক। ২০১৬ সালে এমা এ অনুষ্ঠানের উপস্থাপনা করতে গিয়ে ম্যাকক্যারির সঙ্গে সম্পর্ক জড়ান।

ডেভের আগে ‘লা লা ল্যান্ড’খ্যাত এই অভিনেত্রীর সম্পর্ক ছিল অভিনেতা অ্যান্ড্রু গারফিল্ডের সঙ্গে। বিয়ে করার প্রস্তুতিও নিয়েছিলেন তারা। কিন্তু প্রায় চার বছর প্রেম করার পর ২০১৫ সালে তাদের সম্পর্ক ভেঙে যায়।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রিয়াদে হুতি হামলায় নিহত দুই বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় জমে থাকা কালো মেঘ এবার সরাসরি আঘাত হানল প্রবাসীদের রক...

মুম্বাইয়ে অভিনেতা ইমরান খান আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের...

ক্লাব ফুটবলে নেমেই জোড়া গোল করলেন মেসি

দেশের জার্সির মায়া কাটিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর শূন্যতা ক্লাব ফুট...

চীনের অর্থনৈতিক সংকটের গভীরে লুকিয়ে থাকা নানা সমীকরণ

খাদের কিনারায় থাকা আবাসন বাজার চাঙ্গা করতে এবং শ্লথ হয়ে পড়া অর্থনীতিকে গতিশীল...

জেলেনস্কিকে সরাতে চান ট্রাম্প, রাশিয়ার সঙ্গে চুক্তিতে তোলপাড়

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সরিয়ে নতুন নেতৃত্ব আনার পক্ষে মত দ...

পদ্মায় ৩০ হাজার মিটার কারেন্টজাল জাল জব্দ

মাদারীপুর জেলার শিবচরের পদ্মা নদীতে অভিযান চালিয়ে...

নানা আয়োজনে ‘শুভাকাশ ইশারা’র প্রতিষ্ঠাবার্ষিকী পালন

আলোচনা,পুরস্কার বিতরণ, যাদুসহ নানা আয়োজনের মধ্য দি...

ঘুমন্ত স্বামীকে ছুরিকাঘাতে হত্যা, স্ত্রী-শাশুড়ি আটক

নোয়াখালীর সদর উপজেলায় মাদ্রাসার মাঠে ঘুমন্ত অবস্থা...

বদলে গেছে বেদের জীবন, যাচ্ছে স্কুলে সন্তানরাও

'আমরা এক ঘাটেতে রান্দি-বাড়ি, আরেক ঘাটেতে খাই।...

স্কুল মাঠে নির্মাণসামগ্রী, খেলাধুলায় বিঘ্ন সৃষ্টি

ঝালকাঠি সদর উপজেলার কেওড়া ইউনিয়নের ঐতিহ্যবাহী তারু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা