বিনোদন

আন্তর্জাতিক ফ্যাশন ব্র্যান্ডের শুভেচ্ছাদূত হলেন জেফার

বিনোদন ডেস্ক : প্রথমবারের মতো কোনো আন্তর্জাতিক ফ্যাশন ব্র্যান্ডের শুভেচ্ছাদূত হলেন তরুণ গায়িকা, গীতিকার, সুরকার ও সংগীত পরিচালক জেফার রহমান। বাংলাদেশের প্রথম ইউটিউব বেইজড এই মিউজিশিয়ান সম্প্রতি ‘লাভজেন’ ফ্যাশন ব্র্যান্ডের বাংলাদেশ অংশের শুভেচ্ছাদূত হিসেবে চুক্তিবদ্ধ হন।

এ প্রসঙ্গে জেফার বলেন, ‘এমন একটি আন্তর্জাতিক ফ্যাশন ব্র্যান্ডের সঙ্গে যুক্ত হতে পেরে আমি আনন্দিত। আমি তাদের সম্পর্কে জেনেছি এবং পোশাকগুলো দেখেছিও। আমার খুবই ভালো লেগেছে। চুক্তির অংশ হিসেবে আমি তাদের বিভিন্ন প্রমোশনাল কাজে অংশ নেব। আমার বেশ কিছু নতুন গানও প্রকাশিত হবে ব্র্যান্ডটির সঙ্গে।’

সর্বশেষ ২০১৯ সালে ‘ন ডরাই’ সিনেমায় ব্যবহৃত হয় জেফারের গান ‘হারবো না’। যে গানটির জন্য বেশ প্রশংসাও কুড়ান গায়িকা। তবে এরপর আর কোনো নতুন গানে পাওয়া যায়নি তাকে। তবে খুব শিগগিরই নতুন গান নিয়ে শ্রোতাদের সামনে হাজির হবেন বলে জানিয়েছেন তিনি।

মূলত ইংরেজি গান গেয়েই আলোচনায় আসেন জেফার। ২০১০ সাল থেকে ইউটিউবে গান প্রকাশ করে পরিচিতি পেতে থাকেন তিনি। শুরু বিখ্যাত সব ইংরেজি গান কাভার করলেও এখন নিজের মৌলিক গানের প্রতিও মনোযোগী জেফার।

২০১৭ সালে স্টার সিনেপ্লেক্সের সহযোগিতায় প্রকাশিত হয় জেফারের প্রথম একক অ্যালবাম ‘আনকেইজড’। এতে স্থান পায় ৯টি মৌলিক ইংরেজি গান। রক ও পপ ঘরানার ইংরেজি গানের জন্য শ্রোতাদের কাছে অধিক সমদিত জেফার। নিজের ব্যতিক্রমী স্টাইলের চুলের জন্যও ভক্তদের নজরে থাকেন।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

আজীবন সম্মাননা পেলেন নূতন ও মুনমুন

টেলিভিশন, চলচ্চিত্র ও ওটিটিসহ সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান ও সাফ...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

জাতিসংঘ সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে অংশ নিতে পাঁচ দিনের নিউইয়র্ক স...

বোদায় ফুটবলের মাঠে লিজেন্ডসদের সঙ্গে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

পঞ্চগড়ের বোদা উপজেলার ফুটবলের ঐতিহ্য ও সোনালী অতীতকে স্মরণ করে স্থানীয় লিজেন্...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

সাইবার সুরক্ষা আইন নিয়ে সংশোধনের সুযোগ আছে

দেশের মানুষের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি অনলাইনে অপতথ্য ছড়ানো ঠেকাতে মিডিয়...

স্বাস্থ্যসেবা কেন্দ্রেও ক্ষমতার গরমের আঁচ: জামায়াত আমির

রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে মধ্যরাতে ভাঙচুর ও লুটপাটের...

নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে ভ্যান, চালক নিহত

জামালপুরের দেওয়ানগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যান রাস্তার পাশের পুকুরে পড়ে স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা