বিনোদন

ইন্সটাগ্রাম পোস্টে জয়া আহসানকে আক্রমণ

বিনোদন ডেস্ক : ৫০ পঞ্চাশ বছর আগে ২৫ মার্চ রাতে সাধারণ মানুষের ওপর পাকিস্তান বাহিনীর হামলে পড়ার ভয়াল রাত স্মরণ করে নিজের ইন্সটাগ্রামে পোস্ট দিয়েছেন অভিনেত্রী জয়া আহসান।

বাংলাদেশের মানুষের ওপর ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তানি হানাদার বাহিনীর নিষ্ঠুরতার কথা স্মরণ করে সম্প্রতি ইন্সটাগ্রামে একটি পোস্ট করেন অভিনেত্রী জয়া আহসান।

জয়া লিখেন, ‘চরমতম নিষ্ঠুরতায় ঠিক আজকের দিন থেকে পাকিস্তানিরা শুরু করেছিল গণহত্যা, বাঙালিদের বিরুদ্ধে, ঠিক ৫০ বছর আগে।’

তিনি লেখেন, ‘গণহত্যার রক্তাক্ত ধাপ পেরিয়ে মাথা উঁচু করে আছে বাংলাদেশ। যে জনতা মুক্তির স্বপ্নে মৃত্যুকে পেরিয়ে যাওয়ার সাহস দেখায়, গণহত্যার কী সাধ্য তাকে নিশ্চিহ্ন করে। শহীদদের অনন্ত শ্রদ্ধা।’

এই পোস্টের নিচে মুহূর্তেই ভরে ওঠে কমেন্ট বক্স। জয়ার ভক্তরা দেশ-বিদেশ থেকে সেখানে কমেন্ট করেন। তবে কিছু ক্ষেত্রে কেউ কেউ ক্ষোভ ঝেড়েছেন জয়ার কমেন্ট বক্সে।

জয়ার কমেন্ট বক্স নিয়ে আনন্দবাজার অনলাইন জানায়, ‘নেটাগরিকরা যেন অপেক্ষা করে বসেছিলেন। পোস্ট পড়তে না পড়তেই ঘপাৎ!’
‘কারও বক্তব্য, আক্ষেপ এটাই যে বাংলাদেশিরা এখনও পাকিস্তানকে ঘৃণার চোখে কেন দেখতে পারে না…’। কারও প্রশ্ন, ‘বাংলাদেশে হিন্দু জনসংখ্যা কম কেন’? শুধু তাই নয়, পাকিস্তানের নাগরিকরদের ‘ভাইজান’ সম্বোধন করা নিয়েও আপত্তি জানালেন এক নেটাগরিক।'

স্বাধীনতা দিবসের দিনেও জয়া আহসান আরেকটি পোস্টে বাবার মুখে মুক্তিযুদ্ধের গল্প শোনার স্মৃতিচারণ করেন তিনি।

যেখানে তিনি লেখেন, ‘আমি মুক্তিযুদ্ধ দেখেছি আমার বাবার গল্পে; প্রাণ নিবেদন করা বহু মুক্তিযোদ্ধার কাহিনীতে; পীড়িত নারীর আর্তিতে; বিদেশি বন্ধুদের হাতের আবাহনে; আকাশে উড়ন্ত লাল–সবুজে।’

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রিয়াদে হুতি হামলায় নিহত দুই বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় জমে থাকা কালো মেঘ এবার সরাসরি আঘাত হানল প্রবাসীদের রক...

মুম্বাইয়ে অভিনেতা ইমরান খান আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের...

ক্লাব ফুটবলে নেমেই জোড়া গোল করলেন মেসি

দেশের জার্সির মায়া কাটিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর শূন্যতা ক্লাব ফুট...

চীনের অর্থনৈতিক সংকটের গভীরে লুকিয়ে থাকা নানা সমীকরণ

খাদের কিনারায় থাকা আবাসন বাজার চাঙ্গা করতে এবং শ্লথ হয়ে পড়া অর্থনীতিকে গতিশীল...

জেলেনস্কিকে সরাতে চান ট্রাম্প, রাশিয়ার সঙ্গে চুক্তিতে তোলপাড়

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সরিয়ে নতুন নেতৃত্ব আনার পক্ষে মত দ...

গ্রেপ্তারের দাবিতে জি এম কাদেরের বাসায় হামলা

জাতীয় পার্টি চেয়ারম্যান জি এম কাদেরকে গ্রেপ্তারে...

জানুয়ারির মধ্যেই শুরু হতে পারে ইউপি নির্বাচন

আগামী ২১ জানুয়ারি থেকে ধাপে ধাপে শুরু হতে পারে স্থ...

তালা ভেঙে অফিসে প্রবেশ করলেন চুয়েটের নতুন উপাচার্য

শিক্ষার্থীদের তুমুল আন্দোলনের মুখে নিয়োগের ২০ দিন...

রাহুলদের সাক্ষাতের প্রস্তাব ফিরিয়ে দিলেন ভারতের প্রধান বিচারপতি

রাহুল গান্ধীসহ বিরোধী নেতাদের সঙ্গে সাক্ষাতের অনুর...

দুই অবসরপ্রাপ্ত অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা গ্রেপ্তার

সন্ত্রাসবিরোধী এবং সাইবার নিরাপত্তা আইনে দায়ের কর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা