বিনোদন

‘দাবানলের জন্যে চোখে যথেষ্ট ঝলক আছে’

বিনোদন ডেস্ক: এক কথায় বললে দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রীর নাম- জয়া আহসান। বয়স যতই বাড়ছে ততই যেন তার চেহারার ঝিলিকও চারিদিকে ছড়িয়ে পড়ছে।

জানা গেছে, জয়া বর্তমানে পশ্চিমবঙ্গের কোলকাতায় অবস্থান করছেন। বৃহস্পতিবার (১৮ মার্চ) বিকেলে সেখান থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তিনটি ছবি পোস্ট করেছেন। এরপর থেকে ছবিগুলো নিয়ে তার ভক্তরা যেন মেতে উঠেছেন।

The eyes have enough glimmer to start a wildfire...💙 Photography: Kaustav Saikia Makeup: Suman Ganguly Styling: Poulami Gupta Outfit: Label Ritu Kumar

Posted by Jaya Ahsan on Thursday, March 18, 2021

ফেসবুকে তার ভক্ত সংখ্যাও নেহাত কম নয়। এতে তার প্রায় ৩২ লাখের মতো ফলোয়ার সংখ্যা দেখা গেছে। সেইজন্যে জয়ার আবেদনময়ী ছবিগুলো পোস্টের সঙ্গে সঙ্গে তা ভাইরাল হয়ে যায়। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘দাবানল শুরু করে দেয়ার জন্যে চোখে যথেষ্ট ঝলক আছে’।

প্রতিবেদন লেখার আগ পর্যন্ত প্রায় দুই ঘণ্টায় পোস্টে ৫৫ হাজারের বেশি ভক্ত বিভিন্ন ধরণের প্রতিক্রিয়া জানিয়েছেন। মন্তব্য করেছেন প্রায় সাত হাজার জন।

অধিকাংশ মন্তব্যই উষ্ণতায় ভরা। তবে, লা ব ণ্য নামে জয়ার এক নারী ভক্ত মন্তব্য করেছেন, ‘দুপুরে ভাত খাচ্ছিলাম, হঠাৎ ফোনে আগুন ধরে গেল। দেখি আপনি ছবি দিয়েছেন। এখন ফ্রিজে ঢুকে কমেন্ট করছি। এভাবে আমার ফোনে আগুন জ্বালাবেন না ম্যাডাম’। সুম্মাতুন ছোয়া নামে আরেক নারী ভক্ত মন্তব্যের বক্সে লিখেছেন, ‘এককথায় অসাধারণ হয়েছে, এইরকম সুন্দরী বর্তমানে দুর্লভপ্রায়’।

শুভ ঘোষ নামে এক ভক্ত লিখেছেন, ‘৯০ দশকের সেই নিষ্পাপ মেয়েটি আজ বিংশ শতাব্দীতে এসেও উজ্জ্বলতার আলো ছড়িয়ে দিচ্ছে’। আবদুল মতিন সোহাগ নামে আরেক ছেলে ভক্ত লিখেছেন, ‘এগুলো ফটোশপ। ময়ূরীর ছবিতে জয়ার মাথা বসানো হয়েছে। জয়া এমন না!’

জয়া আহসানের প্রথম চলচ্চিত্র ব্যাচেলর, যা ২০০৪ মুক্তি পেয়েছিল। তিনি নাসির উদ্দীন ইউসুফ পরিচালিত ‘গেরিলা’ চলচ্চিত্রে বিলকিস বানু চরিত্রে এবং রেদওয়ান রনি পরিচালিত চোরাবালি চলচ্চিত্রে সাংবাদিক নবনী আফরোজ চরিত্রে অভিনয় করে টানা দুইবার শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন।

তাছাড়া, অনিমেষ আইচ পরিচালিত জিরো ডিগ্রী সিনেমায় অভিনয় করে তিনি ২০১৫ সালেও পান জাতীয় চলচ্চিত্র পুরস্কার।

সান নিউজ/এসএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ মিরাজ শেখ : গুম সংস্কৃতি ফিরে আসার আশংকা

।। এম. গোলাম মোস্তফা ভুইয়া।। যখন আর্ন্তজাতিক গুম দিবস পালিত হচ্ছে সারা...

এলোমেলো নোঙর, ঝুঁকিপূর্ণ নৌরুট-

*মুন্সীগঞ্জ–নারায়ণগঞ্জ নৌপথে প্রশাসনের নির্দেশনা মানছে না সিমেন্ট কারখা...

হবিগঞ্জের মাধবপুর মুক্তিযোদ্ধা চত্বর থেকে জাতীয় চার নেতার মুরাল অপসারণ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর থেক...

ফুলবাড়ীতে প্যানেল চেয়ারম্যান এর অপসারণের দাবি

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার কাজিহাল ইউনিয়নের প্যানে...

রাজশাহীতে এক হাজার তালগাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন

দেশজুড়ে ক্রমবর্ধমান বজ্রপাত প্রতিরোধ এবং জলবায়ু ও...

হবিগঞ্জের মাধবপুর মুক্তিযোদ্ধা চত্বর থেকে জাতীয় চার নেতার মুরাল অপসারণ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর থেক...

গুম-খুন, জুলাই শহীদ ও আহত পরিবারকে সরকারি চাকরি

গুম-খুনের শিকার এবং জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের ৭৪ সদস্যকে চাকরির ন...

শ্রীনগরের উমপাড়ায় শুরু হলো ‘তৈ তৈ রেস্তোরাঁ এন্ড পার্টি সেন্টার’

*পদ্মা ও আড়িয়াল বিলের তাজা মাছ, দেশি হাঁসের নানা পদ—ভোজনরসিকদের জন্য নত...

রাতের আঁধারে সাবেক সচিবের জায়গা দখলের অভিযোগ

নোয়াখালীর কবিরহাট উপজেলায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব মো.ইসমা...

ফুলবাড়ীতে প্যানেল চেয়ারম্যান এর অপসারণের দাবি

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার কাজিহাল ইউনিয়নের প্যানে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা