বিনোদন

বিয়ে করছেন মৌনি রায়

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী মৌনি রায়। কথিত প্রেমিক সুরাজ নাম্বিয়ার সঙ্গে তার বিয়ের গুঞ্জন অনেকদিন থেকে উড়ছে। সম্প্রতি নতুন করে এই গুঞ্জন শুরু হয়েছে।

‘কিউকি সাঁস ভি কাভি বহু থি’, ‘নাগিন’ টিভি সিরিয়ালের মাধ্যমে বিশেষ খ্যাতি পান মৌনি। এরপর অক্ষয় কুমার অভিনীত ‘গোল্ড’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন। ‘কেজিএফ-চ্যাপটার ওয়ান’ সিনেমার ‘গলি গলি’ গানে নেচে বেশ জনপ্রিয়তা পেয়েছেন তিনি।

টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, খুব শিগগির বিয়ের পরিকল্পনা করছেন মৌনি ও সুরাজ। প্রেমিকের পরিবারের সঙ্গে এই অভিনেত্রীর সম্পর্ক ভালো হওয়ায় সিদ্ধান্ত নেওয়া তার জন্য সহজ হয়েছে। মৌনি ও সুরাজ তাদের সম্পর্কটাকে পরবর্তী ধাপে নিতে চান। কয়েকদিন আগে সুরাজের মা-বাবার সঙ্গে মৌনির মা দেখা করেছেন। এই দু’জনকে নিয়েই তাদের আলোচনা হয়েছে।’

একটি সূত্রটি জানায়, অভিনেত্রী মন্দিরা বেদির বাড়িতে দুই পরিবারের মধ্যে আলোচনাটি হয়েছে। মৌনির সঙ্গে মন্দিরার বেশ ঘনিষ্ঠ সম্পর্ক। আলোচনায় সময় মৌনির ভাইও ছিলেন।

দুবাই প্রবাসী সুরাজ নাম্বিয়ার পেশায় ব্যাংকার। এর আগে তার সঙ্গে মৌনিকে ছুটি কাটাতেও দেখা গেছে। যদিও এই প্রেমের সম্পর্কের কথা অস্বীকার করেন মৌনি। পরস্পরকে ভালো বন্ধু বলে দাবি করেন তিনি।

এদিকে মুক্তি পেয়েছে মৌনির নতুন গান ‘পাতলি কামারিয়া’। সামাজিক যোগাযোগমাধ্যমে এটি প্রকাশ করেছেন তিনি। ক্যাপশনে লিখেছেন, ‘গান প্রকাশ হয়েছে, এখন মঞ্চ কাঁপানোর সময়।’ মুক্তির অপেক্ষায় এই অভিনেত্রীর ‘ব্রহ্মাস্ত্র’ সিনেমাটি।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

প্রত্যাশী সিমস্ প্রকল্পের উদ্যোগে নিরাপদ অভিবাসন বিষয়ক সমন্বয় সভা

অভিবাসন নিশ্চিতকরণ, অভিবাসীদের অধিকার সুরক্ষা এবং...

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইলো বাংলাদেশ

সৌদি আরবে সম্প্রতি দুই বাংলাদেশিকে মৃত্যদণ্ড দেওয়া...

ঢাকায় বিশ্ব ফুটবলের বস

বর্তমানে ঢাকায় অবস্থান করছেন ফিফার সভাপতি জিয়ান্ন...

হাম উপসর্গে নতুন মৃত্যু ৭, আক্রান্ত ১৩১৯

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে সাতজনের মৃত্যু...

ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী মেহরদাদ আখলাকি কেতাবচি

দীর্ঘ কয়েক মাস ধরে চলা অন্তর্বর্তী নেতৃত্বের অবসান ঘটিয়ে ইরানের প্রতিরক্ষা মন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা