বিনোদন

অনলাইনে প্রতারণার শিকার মিমি

বিনোদন ডেস্ক : তথ্য প্রযুক্তি আমাদের জীবনযাত্রা অনেক সহজ করেছে। এখন ঘরে বসেই বিভিন্ন পণ্য হাতের নাগালে পাওয়া যায়। তবে এ নিয়ে বিড়ম্বনারও শেষ নেই।

সম্প্রতি অনলাইনে পণ্য কিনে প্রতারণার শিকার হয়েছেন টলিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী। একটি স্বনামধন্য ই-কমার্স সাইটে ওয়্যারলেস ব্লু টুথ স্পিকার অর্ডার দিয়েছিলেন তিনি। এর মূল্য ৪৪ হাজার ৪২৮ রুপি। কিন্তু এর পরিবর্তে একই কোম্পানির অন্য মডেলের স্পিকার দেওয়া হয়েছে তাকে, যেটির মূল্য ২৯ হাজার ৯৯৯ রুপি।

মাইক্রোব্লগিং সাইট টুইটারে ওই ই-কমার্স সাইটের ওপর ক্ষোভ প্রকাশ করেছেন মিমি। এমন প্রতারণার জন্য ওই প্রতিষ্ঠানের সমালোচনাও করেন তিনি। যদিও এই ঘটনা সামনে আসার পর সেই ই-কমার্স সাইটের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে। পাশাপাশি তার অর্ডার করা পণ্য পৌঁছে দেওয়ারও আশ্বাস দেওয়া হয়েছে।

তবে অনলাইনের পণ্য কিনে বিড়ম্বনা মিমির কাছে নতুন নয়। গত বছরও এমন ঘটনার সম্মুখীন হন তিনি। শুটিংয়ের ফাঁকে খাবার অর্ডার করেছিলেন। কিন্তু খাবার হাতে পৌঁছানোর পর বুঝতে পারেন সেটি মোটেও খাওয়ার উপযোগী নয়। টাকার বিনিময়ে এমন বাসি খাবার পরিবেশনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অভিযোগও করেছিলেন মিমি।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা