বিনোদন

শোবিজে ঝড় তুলবেন অমনি

বিনোদন ডেস্ক : সৈয়দা তিথি অমনি চট্টগ্রামের মেয়ে; ঢাকায় থাকেন। প্রায় পাঁচ বছর ধরে নামকরা বেশ কিছু ফ্যাশন হাউজের মডেল হিসেবে কাজ করে আসছেন তিনি। এবার ‘মাসুদ রানা’ সিনেমার মাধ্যমে পা রাখতে যাচ্ছেন চলচ্চিত্রে।

জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত ‘মাসুদ রানা’ সিনেমার শুটিং ইতিমধ্যে শুরু হয়েছে। এতে ‘নবনীতা’ চরিত্রে অভিনয় করছেন অমনি। কাজী আনোয়ার হোসেনের বিখ্যাত গোয়েন্দা সিরিজ মাসুদ রানা অবলম্বনে নির্মিত হচ্ছে সিনেমাটি। এ সিনেমায় ‘মাসুদ রানা’ চরিত্রে এবিএম সুমন, ‘সোহানা’ চরিত্রে পূজা চেরি এবং গোয়েন্দা গার্ল ‘নবনীতা’ চরিত্রে দেখা যাবে অমনিকে।

এদিকে সোশ্যাল মিডিয়াতেও বেশ সক্রিয় দেখা গেছে অমনিকে। নিজের আকর্ষণীয় সব ছবি পোস্ট করে প্রায়ই নেটিজেনদের নজর কেড়ে থাকেন তিনি। ইনস্টাগ্রামে তার পোস্ট করা কিছু ছবি নিয়ে সাজানো হয়েছে ফটো ফিচার। সঙ্গে থাকল তার সম্পর্কে কিছু তথ্যও।

২০১৬ সালে ইন্দো বাংলা বিউটি কনটেস্ট প্রতিযোগিতায় বিজয়ী হোন অমনি। এরপর মডেল হিসেবে শোবিজে ক‌্যারিয়ার শুরু করেন।

২০১৬ সাল থেকে দেশের বিভিন্ন ব্র্যান্ডের পোশাকের মডেল হিসেবে কাজ করছেন অমনি।

বছরখানেক আগে ‘ব্যাড বয়েজ’ নামের একটি ওয়েব সিরিজে অভিনয় করেছেন। ছোট পর্দায় অমনির সেটাই প্রথম ও শেষ কাজ।

গতবছর পোকা নামের একটি গানের মিউজিক ভিডিওতে মডেল হিসেবে কাজ করে বেশ প্রশংসিত হয়েছেন।

জাজ মাল্টিমিডিয়া মাসুদ রানা নিয়ে দুটি সিনেমা নির্মাণ করছে। একটি ‘এমআর ৯’ নামে, হলিউড থেকে। অন্যটি ‘মাসুদ রানা’ নামে বাংলাদেশ থেকে। দুটি সিনেমাতেই নবনীতা চরিত্রটি করছেন অমনি। এপ্রিল মাস থেকে ‘এমআর ৯’সিনেমার শুটিং শুরু হবে।

অমনির শারীরিক উচ্চতা ৫ ফুট ৯ ইঞ্চি।

সোশ্যাল মিডিয়ায় নিয়মিত ছবি পোস্ট করে থাকেন অমনি। সৈয়দা তৌহিদা হক নামে সোশ‌্যাল মিডিয়ায় পরিচিত তিনি।

ইনস্টাগ্রামে অমনির ফলোয়ার সংখ্যা প্রায় ৪০ হাজার।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা