বিনোদন

সুশান্তের মৃত্যু: প্রেমিকাসহ আসামি ৩৩

নিজস্ব প্রতিবেদক: বলিউড অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যু সংক্রান্ত মাদক মামলায় চার্জশিট জমা দিয়েছে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। এতে তার প্রেমিকা অভিনেত্রী রিয়া চক্রবর্তীসহ ৩৩ জনকে আসামি করা হয়েছে।

শুক্রবার (৫ মার্চ) মাদক আইনবিষয়ক আদালতে চার্জশিট জমা দেন এনসিবির প্রধান সমীর ওয়াংখেরে। এতে ২০০ জন প্রত্যক্ষদর্শীর বয়ান রয়েছে।

তাছাড়া, চার্জশিটের ১২ হাজার পাতার হার্ডকপির সঙ্গে এদিন ডিজিটাল ফরম্যাটে ৫০ হাজার পাতা জমা করা হয়েছে। এর আগে মাদক মামলায় দীপিকা পাড়ুকোন, রাকুল প্রীত সিং, কারিশ্মা প্রকাশ, সারা আলি খান, শ্রদ্ধা কাপুর সহ একাধিক তারকাকে মাদক মামলায় জিজ্ঞাসাবাদ করা হয়।

গতবছর ১৪ জুন অভিনেতা সুশান্ত সিং রাজপুত আত্মহত্যা করেন। মুম্বাইয়ের বান্দ্রায় নিজের বাড়িতে গলায় দড়ি পরানো অবস্থায় তার ঝুলন্ত দেহ পাওয়া যায়। এরপর গত ২ ফেব্রুয়ারি সুশান্তের বন্ধু তথা সহকারী পরিচালক ঋষিকেশ পাওয়ারকে গ্রেফতার করে এনসিবি।

জানা যায়, দীর্ঘদিন ধরে মানসিক অবসাদে ভুগছিলেন অভিনেতা। এরকম পরিস্থিতিতে অভিনেতা সুশান্ত সিং রাজপুত আত্মহত্যা করেন। মাত্র ৩৪ বছর বয়সে এমনভাবে সুশান্তের চলে যাওয়ায় বলিউডে স্বজনপ্রীতি, ক্ষমতার অপব্যবহার থেকে শুরু করে মাদক মামলা অব্দি চলে আসে প্রশাসনের তদারকিতে।

সান নিউজ/এসএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা